আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোজার শেষে বেলের শরবত খাচ্ছেন? জানুন কতটা উপকারী!

নিজস্ব প্রতিনিধিঃ গরমে ক্লান্ত শরীর, সারাদিনের রোজার পর এক গ্লাস ঠান্ডা বেলের শরবত-অনেকের কাছেই এ যেন স্বস্তির নাম। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে বেলকে সরাসরি ‘ওষুধ’ বলা যায় না। বরং এটি একটি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত পানীয়, যা পরিমিত মাত্রায় উপকার দিতে পারে।

 বেলের পুষ্টিগুণ কী?

•বেলে রয়েছে গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান

•ট্যানিন

•ফ্ল্যাভোনয়েড

•কুমারিন

এসব উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে|হজম প্রক্রিয়ায় সহাস্য হতে পারে হজম প্রক্রিয়ায় সহায়ক হতে পারে| রক্তে শর্করার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে|লোকজ চিকিৎসায় ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি ও ডায়াবেটিসে বেল ব্যবহৃত হলেও, বিশেষজ্ঞদের মতে এ বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

রোজায় কেন এত জনপ্রিয়?

ইফতারের পর বেলের শরবত-

•শরীর ঠান্ডা রাখে

•দ্রুত শক্তি জোগায়

•গ্যাস্ট্রিক ও বুকজ্বালায় আরাম দিতে পারে

•মুখের স্বাদ ফিরিয়ে আনে

ডায়াবেটিক রোগীরা কী করবেন?

কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে, বেল রক্তে শর্করা কমাতে পারে। তাই-

•চিনি ছাড়া বা কম চিনি ব্যবহার করুন

•পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন

•প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন

 বেশি খেলেই বেশি উপকার?

একেবারেই নয়। অতিরিক্ত বেলের শরবত খেলে-

•পেটব্যথা

•কোষ্ঠকাঠিন্য

•বমিভাব

•হজমের গোলমাল

তাই ইফতারে এক গ্লাস মাঝারি ঘনত্বের শরবতই যথেষ্ট।

কারা সতর্ক থাকবেন?

•ডায়াবেটিক রোগী

•নিয়মিত একাধিক ওষুধ সেবনকারী

•অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মা

•লিভারের সমস্যায় ভোগেন যাঁরা

•স্বাস্থ্যকরভাবে বানানোর টিপস

•পুরোপুরি পাকা বেল ব্যবহার করুন

•অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন

•ভালোভাবে ছেঁকে নিন

•বরফের বদলে ঠান্ডা পানি ব্যবহার করুন

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

ভুলে যাবেন বিরিয়ানির স্বাদ, বাড়িতে দেশি পদ্ধতিতে বানান সুস্বাদু মোরাদাবাদী চিকেন পোলাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ