চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবারে ভাইফোঁটা দু’দিন, জানুন কী করে…

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা শুধু বাঙালিদের নয়। অন্যান্য অবাঙালি রাজ্যেও ভ্রাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়া দেখা যায়। তবে জানেন কী এবারে ভাইফোঁটা দু’দিন? অবাক হচ্ছেন? এবারে কালীপুজোর একদিন পরেই পড়ে যাচ্ছে ভাইফোঁটা। তবে দু’দিন ধরেই পালিত হবে এই উৎসব।

ভাইফোঁটার (BHAI PHONTA) তিথি শুরু হচ্ছে ২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে। আর তিথি থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। মানে এবারের ভাইফোঁটা ২ দিন। তবে ফোঁটা নেওয়ার আদর্শ সময় বলা হচ্ছে, ২৬ অক্টোবর দুপুর ১টা ১২ মিনিট থেকে দুপুর ৩টা ২৭ মিনিট পর্যন্ত। বাঙালিদের কাছে এই নাম হলেও অবাঙালি বিভিন্ন রাজ্যে এই উৎসবের নাম ভাইদুজ, ভৌ বিজ প্রভৃতি। প্রতিবেশী দেশ নেপালেও পালিত হয় এই উৎসব। নাম- ভাইটিকা। 

পুরাণ অনুযায়ী, মৃত্যুর দেবতা যম একদিন তাঁর বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন বোনের আমন্ত্রণ রক্ষা করতে। সেই দিনটি ছিল কার্তিক মাসের দ্বিতীয় তিথি। ওইদিন যমুনা তাঁর দাদা যমের কপালে মঙ্গল তিলক এঁকেছিলেন। তারপর আরতি করে দাদাকে খাইয়েছিলেন। বোনের রান্নায় দক্ষতা দেখে খুশি হয়েছিলেন দাদা। শুধু তাই নয়, বোনের আন্তরিকতাতেও আপ্লুত হয়েছিলেন তিনি। বোনের কাছে যম জানতে চেয়েছিলেন তিনি কী চান? তখন যমুনা বলেছিলেন, এই দিনে যেন সকল ভাই তাঁর বোনের কাছ থেকে ফোঁটা নেন। যম সেই আশির্বাদ করে বলেছিলেন, এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে, তার নরকযাত্রা হবে না।

আবার মহাকাব্য মহাভারত অনুযায়ী, নরকাসুরকে বধ করার পরে শ্রীকৃষ্ণ ফিরে এসেছিলেন দ্বারকায়। দাদার ফিরে আসার জন্য তাঁর বোন সুভদ্রা বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। কৃষ্ণকে বরণ করে সুভদ্রা তাঁর কপালে এঁকে দিয়েছিলেন বিজয় টিকা। খাইয়েছিলেন মিষ্টি।

সকলেই চান আদর্শ সময়েই ফোঁটা নিতে। তবে একান্ত না হলে দু’দিনের তিথির মাঝে কোনও এক সময়ে তো নিতেই পারেন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

সোন-রুপোর দাম আকাশছোঁয়া, অক্ষয় তৃতীয়ায় কতটা বাড়ল দাম?

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

চট জলদি বানিয়ে ফেলুন নারকেল দিয়ে সজনেডাঁটা

সর্ষে-ভাত খেয়েছেন? এইভাবে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে সেই স্বাদ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ