চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? অথচ রান্নাঘরে বেশি সময় কাটাতে চাইছেন না? তাহলে বানিয়ে ফেলতে পারেন মেঘালয়ের জনপ্রিয় আলু মুড়ি’। ঝটপট তৈরি হওয়া এই খাবারে রয়েছে মুড়ির মুচমুচে স্বাদ, আলুর নরম ভাব এবং মশলার ঝাল-টক-মিষ্টি স্বাদের দারুণ সংমিশ্রণ। মাত্র ১০ মিনিটেই তৈরি করা যায় এই সহজ স্ন্যাকস।

উপকরণ

২কাপ মুড়ি, ২টি সেদ্ধ আলু, ১টি কুচি করে কাটা পেঁয়াজ, ১-২টি কুচি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ১-২ চা চামচ সর্ষের তেল, ১ চা চামচ লেবুর রস, স্বাদমতো নুন, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য চাট মশলা।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর একটি বড় পাত্রে মুড়ি নিয়ে তার সঙ্গে সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন।এবার এতে স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং সামান্য চাট মশলা দিন। উপর থেকে লেবুর রস ও সর্ষের তেল দিয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। তবে মুড়ি যাতে বেশি নরম না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। তাই পরিবেশনের ঠিক আগে সমস্ত উপকরণ মেশানোই ভাল। তাহলেই তৈরি মেঘালয়ের জনপ্রিয় ঝটপট আলু মুড়ি। বিকেলের চায়ের সঙ্গে এই আলু মুড়ি হতে পারে দারুণ একটি স্ন্যাকস।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ