হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত হোক কিংবা উৎসবের মরশুম, মিষ্টিমুখ করতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে সব সময় দোকান থেকে মিষ্টি কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য স্বাদের ক্ষীর। বিশেষ অনুষ্ঠানে কিংবা বাড়িতে অতিথি এলেও এই মিষ্টি পদ মন জয় করবে সকলের। আর দেরি না করে দেখে নিন চিঁড়ের ক্ষীর তৈরির সহজ পদ্ধতি। 

 উপকরণ

চিঁড়ে – ১ কাপ

মুগ ডাল – আধ কাপ

দুধ – ১ লিটার

চিনি বা গুড় – স্বাদমতো

ঘি – ২ চা চামচ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

কাজুবাদাম – ৮-১০টি

কিশমিশ – ১০-১২টি

তেজপাতা – ১টি

আরও পড়ুনঃ শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

 প্রণালী

প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে মুগ ডাল হালকা লালচে করে ভেজে নিন। এরপর ডাল সেদ্ধ করে রাখুন। চিঁড়ে ভালো করে ধুয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। তবে বেশি সময় ভিজিয়ে রাখবেন না, এতে চিঁড়ে গলে যেতে পারে। এবার একটি পাত্রে দুধ গরম করতে বসান। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর সেদ্ধ মুগ ডাল দিয়ে দিন।  মুগ ডাল ও দুধ ভালোভাবে মিশে গেলে ভেজানো চিঁড়ে যোগ করুন। এবার সব উপকরণ ভালো করে নাড়তে থাকুন।  মিশ্রণটি ঘন হয়ে এলে স্বাদমতো চিনি বা গুড়, এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে ক্ষীর আরও ঘন হয়ে যাবে। এবার উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিঁড়ে মুগ ডালের ক্ষীর।

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু