ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে কাঠফাটা রোদ। এপ্রিল মাস শেষ হতে চললো, তারপরও বৃষ্টির কোনও দেখা নেই। পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় প্রত্যেক জায়গাতেই একই অবস্থা। দিনদিন বেড়েই চলছে তাপমাত্রা। তীব্র দাবদাহে মানুষের জনজীবন নাজেহাল হয়ে যাচ্ছে। উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। আগামী মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ হতে পারে। সম্প্রতি ECMWF-র রিপোর্টে এমনই জানানো হয়েছে বলেই খবর।

সম্প্রতি ইউরোপীয় মধ্যম-পরিসরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (ECMWF) একটি পূর্বাভাস দিয়েছে। যেখানে জানানো হয়েছে, দিনদিন তাপমাত্রা বাড়ছে ঠিকই। তবে চলতি বছরের মে মাসের শেষ করে ভারতে বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে দেশের কোথায় প্রথম বর্ষা আসবে? সূত্রের খবর, এই বিষয়ে উপ মৌসুমী তালিকা একটি পূর্বাভাস দিয়েছে। যেখানে জানানো হয়েছে, মে মাসের ১৫ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমন হবে। সেই সঙ্গে উত্তর আন্দামানে ঘর্ণিঝড় ও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে বর্ষার মরশুম শুরু হবে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা?

এমনকি আরও পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২৫ মে-র পর থেকে ধীরে ধীরে মৌসুমী বায়ু উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। যার ফলে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি শক্তিশালী পশ্চিমা বায়ু তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যার ফলে কেরালার উপকূল ঘেঁষে বৃষ্টির বাড়বাড়ন্ত দেখা যাবে। শুধু তাই নয়। সেই সঙ্গে কেরালা ও তামিলনাড়ুর বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব থাকবে। সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা রয়েছে। যা কৃষিকাজে সাহায্য করবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ‘ভারতবর্ষের মত দেশে সাধারণত বর্ষা ঢোকার সময় জুন মাস। তবে চলতি বছরে অনেক আগেই বর্ষা ঢুকে যাবে দেশের একাধিক জায়গায়। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যখন ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে যাচ্ছে সেসময় বর্ষার আগমন অনেকটাই স্বস্তি দেবে।’

উল্লেখ্য, অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভিজবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার অবধি যেতে পারে। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও।

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা