গরমে কেন বাড়ে রাগ? জেনে নিন এর পেছনে আসল কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়লেই কি আপনারও মেজাজ হঠাৎ বিগড়ে যায়? সামান্য কথাতেই রাগ, বিরক্তি বা অস্থিরতা বেড়ে যায়? বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধুই ‘মুড সুইং’ নয়। তীব্র গরম মানুষের মস্তিষ্ক ও শরীরের উপর এমন প্রভাব ফেলে, যার ফলে ধৈর্য কমে যায় এবং রাগ বা আগ্রাসী আচরণ অনেক বেশি প্রকাশ পেতে পারে।
মনোরোগ বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত গরমে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। এতে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় এবং মানুষ সহজেই খিটখিটে হয়ে ওঠে। এই অবস্থাকেই বলা হয় ‘হিট-রিলেটেড অ্যাগ্রেশন’। মনোবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, তাপমাত্রা বেশি হলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে হৃদস্পন্দন বাড়ে, অস্বস্তি তৈরি হয় এবং রাগ দ্রুত প্রকাশ পায়। গবেষণায়ও দেখা গিয়েছে, গরমের সময় মানুষের সহিংস আচরণের প্রবণতা তুলনামূলক বেশি থাকে।
অন্যদিকে সমাজবিজ্ঞানীদের মতে, গরমের দিনে মানুষ বেশি সময় বাইরে কাটায়। এতে পারস্পরিক সংঘর্ষ বা বিবাদের সম্ভাবনাও বাড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সহিংস অপরাধের ঝুঁকিও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, গরমে শরীর ঠান্ডা রাখা, হালকা সুতির পোশাক পরা, ছায়াযুক্ত ঠাণ্ডা জায়গায় থাকার চেষ্টা করা, পর্যাপ্ত জল পান করা এবং ভালো ঘুম অত্যন্ত জরুরি। কোন পরিস্থিতিতে রাগ বাড়ে, তা আগে থেকে বুঝে সতর্ক থাকা উপকারী। পাশাপাশি রাগের মুহূর্তে কিছুক্ষণ বিরতি নেওয়া ও গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। কারণ গরমের প্রভাব শুধু শরীরেই নয়, মনেও পড়ে।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি