চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঙালিয়ানার দিব্যি, দীপাবলি বলুন

নিসর্গ নির্যাস মাহাতো: আসছে আলোর উৎসব। তা ঘিরে বাঙালির কত নামকরণ- কালীপুজো, দীপান্বিতা, দীপাবলি (DEEPABALI)। বাড়ি থেকে মণ্ডপ সেজে ওঠে আলোর মালায়। ‘অন্ধকারের উৎস হতে’ বেরিয়ে আসে আলো। হয় ‘আদ্যা আলো’র আরাধনা। বাঙালিদের কাছে এই উৎসব ‘দীপাবলি’। কিন্তু অবাঙালিদের কাছে ‘ দিওয়ালি’। আর নিজের ঐতিহ্য ভুলে উৎসবের নাম বিকৃত করায় সরব হয়েছে বাঙালিদের একাংশ। বাংলায় কথা বলতে বলতে ‘দীপাবলি’-র বদলে বলে ফেলে ‘দিওয়ালি’ (DIWALI)। এটা মনে হয় আত্তীকরণ নয়, বিস্মৃতি।

অন্যের ভাষাকে অপমান বা খাটো করার বিরুদ্ধে সরব হওয়ায় নয়। বাঙালির একাংশ ‘মগ্ন’ হয়েছেন, নিজের ভাষা ভুলে অন্য ভাষার আদলে উৎসবের নামকরণ নিয়ে। দীপের উৎসব থেকেই দীপাবলি। নিজের ভাষাতেই রয়েছে অর্থবহ সুন্দর নাম। তাহলে নিজের ভাষা ছেড়ে অন্য ভাষা অনুসরণ কেন? শুভেচ্ছা জানানো হোক, ‘দীপাবলি’ বলেই, ‘দিওয়ালি’ নামে নয়। এমনই দাবি বাঙালিদের একাংশের। 

অনেকে অতি প্রাদেশিকতা বললেও তাঁদের দাবি, চাপিয়ে দেওয়া, ভুলিয়ে দেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে এই রব তোলা হয়েছে। ভাষা বহমান। তা বলে হিন্দি বলয়ের আগ্রাসন মেনে নেওয়া যায় না। এটা সংস্কৃতি আত্তীকরণ নয়, বিস্মরণ। নিজের ভাষা বা সংস্কৃতি ভুলে অন্যকে আপন করা যায় না। তা আসলে হুজুগ। নিজের ঐতিহ্যকে ভালবেসেই তবে অন্যকে আপন করা যায়, এই দাবি তাঁদের। 

আজ উঠে যেতে বসেছে দীপাবলি ঘর- পুতুল। যদিও বিভিন্ন জায়গায় মাটির দীপাবলির ঘরের বদলে বিক্রি হচ্ছে শোলার- থার্মোকলের ঘর। আলপনার জায়গা নিচ্ছে রঙ্গোলি। প্রদীপ- ডিবরির জায়গা নিচ্ছে চায়না লাইট। ভূতচতুর্দশীর জায়গা নিচ্ছে হ্যালোইন। যেমন, লক্ষ্মীপুজোর (ও হ্যাঁ, লক্ষ্মী বলতে মনে পড়ল বাঙালিদের আরাধ্যা এই দেবী কিন্তু দু’হাতের)  আগে প্রচলিত অলক্ষ্মী পুজো ভুলে জায়গা করে নিয়েছে ‘ধনতেরাস’, বিগত কয়েক বছর ধরে কালীপুজোর আগের দিন কেনা হচ্ছে ঝাঁটা। আচ্ছা, নিজেদের ঐতিহ্য বজায় রেখে আত্তীকরণ সম্ভব নয়? 

আমরা পাশ্চাত্য সংস্কৃতি- হিন্দি সংস্কৃতিকে আপন করে নিচ্ছি, নিজেদের ঐতিহ্য ভুলে। এটা আক্ষরিক অর্থেই বিস্মরণ। আত্তীকরণ নয়। নিজের ভাষায় ‘দীপাবলি’ প্রসঙ্গে এই দাবিকে সমর্থন জানিয়েছেন ভাষা প্রেমীরা। রবি ঠাকুরেরর কথা বুকে আগলেই তাঁদের মত, ‘মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম’ তাই শুভেচ্ছা আদান প্রদান নিজের ভাষাতেই হোক। ঐতিহ্য আর আত্তীকরণ হাত ধরাধরি করে হাঁটুক। 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

সোন-রুপোর দাম আকাশছোঁয়া, অক্ষয় তৃতীয়ায় কতটা বাড়ল দাম?

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

চট জলদি বানিয়ে ফেলুন নারকেল দিয়ে সজনেডাঁটা

সর্ষে-ভাত খেয়েছেন? এইভাবে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে সেই স্বাদ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ