ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মাসের শুরুতেই মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। মঙ্গলবার (২ জুন) ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম আরও বেড়েছে। বিশেষ করে রুপোর দাম প্রতি কেজিতে ২.৬৬ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৫৬ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছেছে।

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর প্রকাশিত সর্বশেষ দর অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার (৯৯৯ বিশুদ্ধতা) দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৬ হাজার ২৯৬ টাকা। ২৩ ক্যারেট সোনার (৯৯৫ বিশুদ্ধতা) দাম ১ লক্ষ ৫৫ হাজার ৬৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার (৯১৬ বিশুদ্ধতা) দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ১৬৭ টাকা। এছাড়া, ১৮ ক্যারেট সোনার (৭৫০ বিশুদ্ধতা) মূল্য প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ১৭ হাজার ২২২ টাকা এবং ১৪ ক্যারেট সোনার (৫৮৫ বিশুদ্ধতা) দাম ৯১ হাজার ৪৩৩ টাকা রাখা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার তুলনায় মঙ্গলবার সকালে সোনার সব ধরনের বিশুদ্ধতার দাম বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭৬০ টাকা, ২৩ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৭৫৭ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৯৬ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম ৫৭০ টাকা এবং ১৪ ক্যারেট সোনার দাম ৪৪৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

অন্যদিকে, রুপোর বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোমবার সন্ধায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ২৫০ টাকা। মঙ্গলবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ২০০ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২ হাজার ৯৫০ টাকা। এর আগে ১ জুন সোমবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৫৯৯ টাকা, যা সন্ধ্যায় সামান্য কমে ১ লক্ষ ৫৫ হাজার ৫৩৬ টাকায় নেমে আসে। একই দিনে ২২ ক্যারেট সোনার দাম সকাল থেকে সন্ধ্যায় ৫৮ টাকা কমে ১ লক্ষ ৪২ হাজার ৪৭১ টাকায় দাঁড়ায়। তবে রুপোর ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে দাম ৩৫০ টাকা বেড়েছিল। উল্লেখ্য, IBJA-এর প্রকাশিত মূল্য কেবল বিশুদ্ধ সোনা ও রুপোর ভিত্তিমূল্য। এর সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য কর যুক্ত থাকে না। ফলে বাজারে গয়না কেনার সময় প্রকৃত মূল্য আরও বেশি হতে পারে।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি