প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্শনিক, অধ্যাপক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর। আজ, সেই দিন, দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি রয়েছে। কিন্তু শিক্ষক দিবসের আবহেই নদিয়ার শান্তিপুরের এক বিজ্ঞান শিক্ষকের অসহায় জীবনযাপন যেন সমাজের সামনে তুলে ধরল এক কঠিন প্রশ্ন। সত্যিই কি আমরা শিক্ষকদের প্রতি যথেষ্ট আন্তরিক? শ্রদ্ধাশীল?

শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তিলিপাড়ার বাসিন্দা সোমনাথ রায়। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও ইংরেজিতে দক্ষ এই শিক্ষক দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতা করেছেন। অথচ মা-বাবাকে হারানোর পর গত প্রায় ১০ বছর ধরে চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে দিন কাটছে তাঁর। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত রান্না করাও সম্ভব হয় না তাঁর। দিনে দু’বার চিড়ে, মুড়ি, খই খেয়েই কোনওমতে দিন কাটে। ঘন বর্ষার মধ্যেও জঙ্গলের পাশে এক চিলতে বারান্দায় মাটির উপরই রাত কাটাতে হয় তাঁকে।

আরও পডুন: স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

অথচ সোমনাথবাবুর শিক্ষাজীবনের দিকে তাকালে ছবিটা সম্পূর্ণ অন্যরকম দেখায়। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রতি বছরই প্রথম হতেন তিনি। ১৯৮০ সালে মাধ্যমিকে ৭৫ শতাংশ এবং ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পান সোমনাথবাবু। পরে রসায়নে অনার্স নিয়ে বিএসসির প্রথম ও দ্বিতীয় বর্ষ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। মূত্রাশয় সংক্রান্ত সমস্যার কারণে তাঁর পড়াশোনায় কয়েক বছর ছেদ পড়েছিল। বাবার অসুস্থতার কারণে শেষ পর্যন্ত স্নাতক স্তরের পরীক্ষা আর দেওয়া হয়নি।

সোমনাথবাবুর বাবা প্রদ্যুৎ রায় রাজ্য সরকারের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বেলগাছিয়া শাখার সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন। মা ছিলেন আশুতোষ কলেজের কৃতী ছাত্রী। বাবা ২০০৭ সালে মারা যান। তার তিন বছরের মাথায় মায়েরও মৃত্যু হয়। একমাত্র সন্তান হিসেবে বাবা-মায়ের দায়িত্ব ও নিজের পড়াশোনার টানাপোড়েনে গবেষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। মায়ের মৃত্যুর পর মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি।

আজ তাঁর বহু ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত। কেউ কেউ সহযোগিতার হাত বাড়াতে চাইলেও, ‘অভাবের থেকেও আদর্শ অনেক দামি’—এই বিশ্বাসে সাহায্য নিতে অনিচ্ছুক সোমনাথবাবু। শিক্ষক দিবসে তাই তাঁর জীবন শুধু দারিদ্র্যের কাহিনি নয়, সমাজের দায়বদ্ধতার দিকেও একটি নীরব প্রশ্ন ছুড়ে দেয়।

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ