বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। একাধিক মহাদেশের ভূমির পরিবর্তন হচ্ছে। বদলাচ্ছে সীমান্তের সমীকরণ। সেই কথা মাথাতে রেখেই বিশ্বের নতুন মানচিত্র প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। সেই সংক্রান্ত একটি প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পেশ করা হয়েছিল গত শুক্রবার। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৬৪টি দেশ। শুধুমাত্র তীব্র আপত্তি তুলে বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা। আরও ছয়টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ১৬৪-১ ভোটে নতুন মানচিত্রের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্র অনুযায়ী আফ্রিকার পরিধি বাড়ছে। এই মহাদেশের আয়তন ও এলাকা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশ ছোট হয়ে যাচ্ছে আয়তনের দিক থেকে।

নতুন ম্যাপের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন’ (Equal Earth cartographic projection) নামে পরিচিত এই নতুন ম্য়াপটি বিশ্বের মানচিত্র-ভিত্তিক উপস্থাপনার নির্ভুলতা বৃদ্ধি করে। এটি সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানায় যেন তারা প্রথাগত ‘মার্কেটর প্রজেকশন’-এর পরিবর্তে এই নতুন মানচিত্রটি ব্যবহার করেন।’ উল্লেখ্য যে, ১৫৬৯ সালে ফ্লেমিশ মানচিত্রকার জেরার্ডাস মার্কেটর সমুদ্রপথে চলাচলের সুবিধার্থে মার্কেটর প্রজেকশনটি তৈরি করেছিলেন।

আরও পডুন: বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

টোগোর বিদেশমন্ত্রী রবার্ট দুসে এই নতুন মানচিত্র সংক্রান্ত প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পেশ করেন। সেই প্রস্তাব পেশ করতে গিয়ে তিনি জানান, ‘এই মানচিত্র শিক্ষাকে পথ দেখায়, কল্পনাকে পুষ্ট করে এবং সমষ্টিগত ধারণাকে প্রভাবিত করে। সুতরাং, তারা কখনোই নিরপেক্ষ নয়। যখন তারা আমাদের গ্রহের একটি বিকৃত চিত্র তুলে ধরে। তখন তারা এমন এক ভুল উপস্থাপনাকে স্থায়ী করার ঝুঁকি তৈরি করে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে।’

যদিও রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আমেরিকা। তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে রাষ্ট্রসঙ্ঘকেই কাঠগড়ায় তোলে। এই প্রতিষ্ঠানের কোনও গ্রহণযোগ্যতা নেই বলেই আমেরিকা জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, ‘প্রকৃত সমস্যাগুলির উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, এই প্রতিষ্ঠান ষোড়শ শতাব্দীর মানচিত্র-সংক্রান্ত প্রকল্প এবং ক্ষতিপূরণ ও জ্ঞানগত ন্যায়বিচার (cognitive justice) প্রতিষ্ঠায় সেগুলির ভূমিকা নিয়ে বিতর্ক করছে।’

নতুন মানচিত্রে আফ্রিকা, লাতিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় আমেরিকা, রাশিয়া ও চিন দৃশ্যত অসামঞ্জস্যপূর্ণভাবে বড় আকারে দেখানো হয়েছে। অথচ গ্রিনল্যান্ডকে প্রায় আফ্রিকার সমান বড় দেখাচ্ছে।

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা