স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের পড়ুয়াদের জন্য তৈরি হয়েছিল মধ্যাহ্নভোজের সম্বর। কিন্তু খাবার পরিবেশনের আগেই শিক্ষকের মুখে ধরা পড়ে অস্বাভাবিক তেতো স্বাদ। প্রথমে রান্নায় ভুল হয়েছে বলে মনে হলেও পরে তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সম্বরে মেশানো হয়েছিল গোবরের গুঁড়ো! ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর ইরোডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ২৯ অগস্ট একটি সরকারি স্কুলে। ওই স্কুলে মিড-ডে মিলের খাবার তৈরি হওয়ার পর নিয়ম অনুযায়ী তা পড়ুয়াদের পরিবেশনের আগে শিক্ষকদের চেখে দেখার জন্য দেওয়া হয়। সম্বর খাওয়ার পর সেটি অত্যন্ত তেতো বলে মনে হয় শিক্ষকদের। প্রথমে রান্নায় অতিরিক্ত হলুদ পড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে বলে তাঁরা মনে করেছিলেন। তবে পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, সম্বরে গোবরের গুঁড়ো মেশানো হয়েছিল। আরও চাঞ্চল্যকর বিষয় হল, পড়ুয়াদের পরিবেশনের জন্য রাখা খাবারে নয়, শুধুমাত্র শিক্ষকদের চেখে দেখার জন্য আলাদা করে রাখা সম্বরের অংশেই ওই পদার্থ মেশানো হয়েছিল। ফলে কোনও পড়ুয়ার কাছে ওই খাবার পৌঁছয়নি। ঘটনায় আরুমুগাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, স্কুলের এক ছাত্রকে চাপ দিয়ে সম্বরে গোবরের গুঁড়ো মেশাতে বাধ্য করেছিলেন তিনি। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আরুমুগামের স্ত্রীর চাকরি চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই কাণ্ড ঘটানো হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

জানা গিয়েছে, ওই স্কুলে রান্নার কাজে যুক্ত ছিলেন আরুমুগামের স্ত্রী। খাবার নিয়ে অভিযোগ ওঠার পর তাঁকে সেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আরুমুগাম এই ঘটনা ঘটান বলে পুলিশের অভিযোগ। ঘটনার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ১ সেপ্টেম্বর অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, শিক্ষকদের সতর্কতার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সময়মতো খাবার পরীক্ষা না করা হলে ওই ভেজাল সম্বর পড়ুয়াদের মধ্যে পরিবেশন হয়ে যেতে পারত। পুরো ঘটনায় স্কুলের নিরাপত্তা ও মধ্যাহ্নভোজের খাবার পরীক্ষার ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি