সোনার দামে স্বস্তি, কমল রুপোর দামও! জেনে নিন আজকের নতুন রেট

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা কিনবেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন? গত কয়েকদিন ধরে বাজারে সোনা ও রুপোর দামে লাগাতার ওঠানামায় বিভ্রান্ত ক্রেতারা। আন্তর্জাতিক বাজারের প্রভাব থেকে শুরু করে দেশীয় চাহিদা সবকিছুর জেরেই মূল্যবান এই ধাতুগুলোর দামে দেখা যাচ্ছে বড় পরিবর্তন। তাই গয়না বা বিনিয়োগের পরিকল্পনা থাকলে এখনই জেনে নেওয়া জরুরি সোনার নতুন দর।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর তথ্য অনুযায়ী, ৫ জুন মেয়াদোত্তীর্ণ হওয়া ২৪ ক্যারেট সোনার ফিউচার বর্তমানে প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৫৮ হাজার টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকায়। যদিও দুই ধাতুর দামই এখনও তাদের সর্বকালের সর্বোচ্চ স্তরের তুলনায় অনেকটাই কম রয়েছে। গত এক সপ্তাহে এমসিএক্স-এ সোনার দামে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। সপ্তাহের শুরুতে যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ৫৪৭ টাকা, সপ্তাহের শেষে তা সামান্য বেড়ে ১ লক্ষ ৫৮ হাজার ৫৮৮ টাকায় দাঁড়িয়েছে। 

তবে দেশীয় বাজারে ছবিটা কিছুটা আলাদা। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৮ হাজার ২১০ টাকা থেকে সামান্য কমে ১ লক্ষ ৫৮ হাজার ১১৭ টাকায় নেমে এসেছে।

বর্তমানে বিভিন্ন মানের সোনার দাম হল-

২৪ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৮ হাজার ১১৭ টাকা

২২ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৪ হাজার ৩২০ টাকা

২০ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪০ হাজার ৭২০ টাকা

১৮ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ২৮ হাজার ০৮০ টাকা

১৪ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ০১ হাজার ৯৯০ টাকা

আরও পড়ুন: তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

রুপোর ক্ষেত্রেও গত সপ্তাহে দামে খুব বেশি ওঠানামা হয়নি। এমসিএক্স-এ ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর ফিউচার শুক্রবার ২ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকায় বন্ধ হয়েছে। তবে দেশীয় বাজারে রুপার দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি রুপার দাম ছিল ২লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা, বর্তমানে তা কমে ২ লক্ষ ৬৬ হাজার টাকায় নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোর দাম এখনও তাদের সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় অনেকটাই কম রয়েছে। এমসিএক্স-এ সোনা এখন তার রেকর্ড উচ্চতার তুলনায় প্রতি ১০ গ্রামে প্রায় ৪৪ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। একইভাবে রুপোও তার সর্বোচ্চ দামের তুলনায় প্রতি কেজিতে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা সস্তা রয়েছে। ফলে অনেকেই এখন এটিকে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় বলেই মনে করছেন।

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ