গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন ও একাধিক গ্রহের মিলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রহের অবস্থানের পরিবর্তনে কারও জীবনে আসে সাফল্য কারও জীবনে আবার শুরু হয় নতুন লড়াই। এবার তেমনই এক গুরুত্বপূর্ণ যোগ তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গলের মিলনে। চলতি বছর আগামী ১২ নভেম্বর দীপাবলির পর সিংহ রাশিতে তৈরি হবে গুরু-মঙ্গল যুতি। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ গ্রহ সংযোগ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে পারে। বিশেষ করে চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু-মঙ্গল যুতি কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা তৈরি করতে পারে। যারা চাকরি করছেন তাদের উপর নতুন দায়িত্ব আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনও ভাল সুযোগের অপেক্ষায় থাকলে এবার সেই অপেক্ষার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং কাজের দক্ষতার প্রশংসা পেতে পারেন।

সিংহ রাশি

এই গ্রহ সংযোগ সিংহ রাশিতেই তৈরি হতে চলেছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের কাছে সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিজের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রকল্পের দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ কাজের ভার আপনার উপর আসতে পারে। এর ফলে পেশাগত জীবনে নিজের আলাদা পরিচিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও নতুন পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনও কাজ শুরু করার কথা ভাবলে এবার তার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু-মঙ্গল যুতি নতুন সুযোগ ও পরিকল্পনার দরজা খুলে দিতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন যোগাযোগ তৈরি করতে পারেন। পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। তবে নতুন কোনও অংশীদারিত্ব বা বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ