ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৬ বছরের এক ছাত্রীর যৌন হেনস্তার খবরে ফুঁসে উঠলেন স্থানীয়রা। পুলিশের উপরে ভরসা না রেখে প্রথমে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিলেন। তার পর আগুনে পুড়িয়ে দিলেন মাদ্রাসা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাবনায়। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী  মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘পাবনা জেলা সদরে একটি একতলা ভাড়া বাড়িতে আবাসিক মহিলা মাদ্রাসা চালু করেছিলেন আবু ইউসুফ নামে এক জামায়াতে ইসলামী নেতা। মাদ্রাসার একটি কক্ষে ছাত্রীরা থাকতেন। তাঁদের সঙ্গে একজন মহিলা শিক্ষিকা ছিলেন। পাশের একটি কক্ষে থাকতেন শিক্ষক আবু ইউসুফ। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ১৬ বছর বয়সী এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজের কক্ষ থেকে বের হন। সেই সময় শিক্ষক আবু ইউসুফ তাঁকে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আরেক ছাত্রী ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত বাইরে এসে চি‍ৎকার শুরু করে দেয়। সেই চি‍ৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন। পরে  খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে।’

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিশোরী ছাত্রীর যৌন হেনস্তার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা মাদ্রাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় সেখানে থাকা অন্য শিক্ষার্থীদের পুলিশ নিরাপদে সরিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ। সাংবাদিকদের তিনি জানান, ‘অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ মেয়েটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন। নির্যাতিতা পড়ুয়ার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার অন্য ছাত্রীদের নিরাপদে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।’

 

 

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ