দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৬ সালের নভেম্বর মাসের শুরুতেই আকাশে এক অতি শুভ এবং দুর্লভ যোগের সৃষ্টি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে গঠিত হবে অত্যন্ত ফলদায়ী ‘গজকেশরি রাজযোগ’। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন ও আবেগের কারক এবং বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য ও সুখ-সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। এই দুই গ্রহের যুগলবন্দির কারণে দীপাবলির আগেই বিশেষ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের দিন শুরু হতে চলেছে।

কবে গঠিত হচ্ছে এই গজকেশরি রাজযোগ?

দৃক পঞ্জিকা অনুসারে, ৩ নভেম্বর ভোর ৩টে ৪৫ মিনিটে চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে।  এই রাশিতে আগে থেকেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। সিংহ রাশিতে এই দুই গ্রহের যুতির কারণে তৈরি হবে গজকেশরি রাজযোগ। এরপর ৫ নভেম্বর সকাল ৯টা ৩৪ মিনিটে চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করলে এই যোগের সমাপ্তি ঘটবে। এই বিশেষ যোগের প্রভাবে মূলত ৩টি রাশির জাতক-জাতিকারা চাকরি, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে ব্যাপক লাভবান হতে চলেছেন।

লাভবান হবে যে ৩টি রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের গোচর কোষ্ঠীর দ্বিতীয় ভাব অর্থাৎ ধন স্থানে এই যোগ তৈরি হচ্ছে। ফলে আপনার আর্থিক স্থিতিতে ব্যাপক উন্নতি দেখা দেবে।উপার্জনের নতুন নতুন সুযোগ আসবে এবং দীর্ঘদিন ধরে করা কঠোর পরিশ্রমের দারুণ ফল পাবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই রাজযোগ ১১তম ভাব অর্থাৎ আয় ও ইচ্ছা পূরণের স্থানে গঠিত হচ্ছে. এর প্রভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন ও শরীর-স্বাস্থ্যও ভাল থাকবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য গজকেশরি রাজযোগ নবম ভাব অর্থাৎ ভাগ্য স্থানে তৈরি হতে চলেছে। এর ফলে আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। এই সময়ে জমি, বাড়ি কিংবা নতুন গাড়ি কেনার জন্য যোগ অত্যন্ত শুভ, পরিবারের সাথে পারস্পরিক সম্পর্ক আরও মধুর হবে। 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের