বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এটি প্রতিটি রাশির জাতকদের কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক অবস্থার উপর ব্যপক প্রভাব ফেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এটি প্রতিটি রাশির জাতকদের কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক অবস্থার উপর ব্যপক প্রভাব ফেলে। অক্টোবরের শেষে বুধ ও মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগের সৃষ্টি হচ্ছে। যার ফলে কিছু রাশির জাতকদের কর্মজীবনে নতুন সুযোগের সৃষ্টি হবে। তাঁদের আর্থিক উন্নতি হবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাঁদের পদোন্নতি হবে। ব্যবসার সম্প্রসারণ হবে। আগামী ২৪ অক্টোবর বুধ সরাসরি মার্গী গতিতে ফিরছে। আর ৩০ অক্টোবর বুধের সঙ্গে মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগের সৃষ্টি হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, যখন দুটি গ্রহ একে অপরের থেকে প্রায় ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন সেটিকে কেন্দ্র যোগ গণ্য করা হয়। বুধকে বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ, হিসেব-নিকেশ এবং ব্যবসার গ্রহ বলা হয়। অন্যদিকে, মঙ্গলকে শক্তি, সাহস, বীরত্ব এবং স্থাবর সম্পত্তির সঙ্গে সম্পর্কিত গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং বুধ-মঙ্গলের সংযোগের ফলে চার রাশির জাতকদের জীবনে দ্রুত উন্নতি ঘটবে। তাঁরা কারা জেনে নিন……

মেষ রাশি: কর্মজীবনের সম্ভাবনার দিক থেকে এই সংযোগটি মেষ রাশির জন্য ইতিবাচক। যারা চাকরি খুঁজছেন তারা নতুন সুযোগ পাবেন। দীর্ঘদিনের বকেয়া বেতন বা পাওনা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

মিথুন রাশি: এই রাশির জন্য, বুধ ও মঙ্গলের কেন্দ্রীয় সংযোগ কর্মজীবনে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। কর্মরত ব্যক্তিরা নতুন দায়িত্ব পেতে পারেন অথবা কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, তারা ইতিবাচক খবর পাবেন।

কন্যা রাশি: এই যোগের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম প্রশংসিত হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব, অথবা কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন।

বৃশ্চিক রাশি: বুধ-মঙ্গলের এই সংযোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য অগ্রগতির নতুন সম্ভাবনা নিয়ে আসছে। চাকরি বা ব্যবসার যে কাজগুলি থেমে ছিল, সেগুলি গতি পাবে। নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগে সাফল্য অর্জন করতে পারেন।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের