দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিট খেতে নাক সিঁটকোয় বাড়ির খুদে থেকে বড়রা? পাতে বিট রাখার উপায় হতে পারে একটু অভিনব। রান্নাঘরের সাধারণ বিট দিয়েই বানিয়ে ফেলতে পারেন চোখধাঁধানো গোলাপি পুরি। সকালের জলখাবার হোক বা ছুটির দিনের বিশেষ আয়োজন, আলুর তরকারি কিংবা চাটনির সঙ্গে গরম গরম বিটের পুরি জমিয়ে দিতে পারে আসর। কী ভাবে বানাবেন এই রঙিন ও মুখরোচক পুরি? রইল সহজ রেসিপি।

উপকরণ

• আটা — ২ কাপ
• সেদ্ধ বিট — ১টি মাঝারি
• জোয়ান — আধ চা-চামচ
• হিং — এক চিমটে
• নুন — স্বাদমতো
• লঙ্কাগুঁড়ো — আধ চা-চামচ
• তেল — ১ চা-চামচ এবং ভাজার জন্য প্রয়োজনমতো
• জল — প্রয়োজনমতো

প্রণালী

প্রথমে বিট ভাল করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তার পর মিহি করে বেটে বা কুরিয়ে নিন। একটি পাত্রে আটা, বিট, জোয়ান, হিং, নুন, লঙ্কাগুঁড়ো ও এক চা-চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো অল্প অল্প জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর সমান আকারের লেচি কেটে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে একে একে পুরিগুলি ছেড়ে মাঝারি আঁচে ভেজে নিন। দু’পিঠ ফুলে উঠলে তুলে নিন। গরম গরম বিটের গোলাপি পুরি আলুর তরকারি, ছোলার ডাল কিংবা টক-মিষ্টি চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। চেনা পুরির স্বাদে এই রঙিন বদল ছুটির দিনের জলখাবারের টেবিলে আনবে নতুনত্ব।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের