হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে মিষ্টি তৈরি করতে গেলেই অনেকের প্রথম চিন্তা হয়, কতটা সময় লাগবে। মুগ ডালের হালুয়া কিংবা লাড্ডু স্বাদে অতুলনীয় হলেও ডাল ঘণ্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখা, বেটে নেওয়া এবং প্রচুর ঘি দিয়ে ধীরে ধীরে ভাজার মতো দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকেই তা বাড়িতে তৈরি করতে চান না। তবে মুগ ডাল দিয়েই যদি কম সময়ে, কম ঝামেলায় তৈরি করা যায় সুস্বাদু একটি মিষ্টি, তাহলে কেমন হয়? এই সমস্যার সহজ সমাধান হতে পারে হলুদ মুগ ডাল বরফি। এই বরফি তৈরিতে ডাল ভিজিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। মুগ ডাল প্রোটিনের একটি ভাল উৎস হওয়ায় এই মিষ্টিতে স্বাদের পাশাপাশি মিলবে পুষ্টিও। শিশু থেকে বড়, সকলের জন্যই এটি হতে পারে বাড়িতে তৈরি একটি সুস্বাদু মিষ্টির বিকল্প। বিশেষ করে যারা রান্নাঘরে বেশি সময় না দিয়েই নতুন ধরনের মিষ্টি তৈরি করতে চান, তাঁদের জন্য এই রেসিপি বেশ কার্যকর।

উপকরণ

• হলুদ মুগ ডাল – ১ কাপ
• ঘি – ৩-৪ টেবিল চামচ
• চিনি – ¾ কাপ বা স্বাদমতো
• দুধ – ½ কাপ
• এলাচ গুঁড়ো – ½ চা চামচ
• কাজু ও আমন্ড – ¼ কাপ, কুচি করা
• পেস্তা – ১-২ টেবিল চামচ
• পাত্র মাখানোর জন্য সামান্য ঘি

প্রণালি

প্রথমে মুগ ডাল ভাল করে বেছে পরিষ্কার করে নিন। ডাল ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। একটি কড়াই গরম করে তাতে ডাল দিয়ে কম আঁচে শুকনো ভেজে নিন। ডালের রং সামান্য বদলে গেলে এবং সুন্দর গন্ধ বেরোলে আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার ভাজা ডাল মিক্সারে দিয়ে মোটা করে গুঁড়ো করে নিন। একেবারে মিহি করবেন না। বরফিতে দানাদার স্বাদ পেতে ডাল সামান্য মোটা করে গুঁড়ো করাই ভাল। কড়াইয়ে ঘি গরম করে তাতে ডালের গুঁড়ো দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। ডালের কাঁচা গন্ধ চলে গিয়ে সুগন্ধ বেরোলে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিন। এরপর চিনি দিয়ে ভালভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছাড়তে শুরু করলে এলাচ গুঁড়ো এবং কুচি করা কাজু-আমন্ড দিয়ে দিন। আরও কিছুক্ষণ নেড়ে আঁচ বন্ধ করুন। এবার একটি পাত্রে সামান্য ঘি মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। উপর থেকে পেস্তা ও বাদাম ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন। বরফি জমে গেলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের