7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও স্ট্রিমিং বা ভারী কাজের জন্য বড় ব্যাটারির ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। ৭০০০mAh ব্যাটারি ও ১২০W ফাস্ট চার্জিং সহ iQOO-র শক্তিশালী 5G স্মার্টফোন iQOO Neo 10 এখন Amazon-এ লঞ্চিং দামের তুলনায় প্রায় ১০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। iQOO-র এই দুর্দান্ত গেমিং ফোনটি চারটি কালার-অ্যাসফল্ট ব্ল্যাক, আলপাইন ওয়াইন, ইনফার্নো রেড এবং টাইটানিয়াম ক্রোম অপশনে পাওয়া যাবে।

ভারতে iQOO Neo 10 ফোনটি 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ই-কমার্স সাইট Amazon-এ বর্তমানে ফোনটির শুরুর দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। যদিও ফোনটির আসল দাম ছিল ৪৫,৯৯৯ টাকা। অর্থাৎ সরাসরি ৮,০০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর পাশাপাশি আরও ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে লঞ্চ দামের তুলনায় প্রায় ১০,০০০ টাকা কমে এই ফোনটি কেনা সম্ভব।

ফিচারের কথা বললে, iQOO Neo 10 স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুথ।  আর পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর। এর সঙ্গে রয়েছে সর্বোচ্চ 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা।

আরও পড়ুন: ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ফোনটির অন্যতম বড় আকর্ষণ হল এর ৭০০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। পাশাপাশি এতে রয়েছে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার ফলে খুব কম সময়েই ফোন চার্জ করা সম্ভব। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির দিক থেকে, ফোনটি Wi-Fi 7 এবং Bluetooth 5.4 প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়াও, ডিভাইসে NFC এবং USB Type-C সংযোগের সুবিধা রয়েছে। এবং ফোনটি ডুয়াল সিম কার্ডও সাপোর্ট করবে। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার