ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় সর্ষের স্বাদ মানেই অন্যরকম আবেগ। আর সেই সর্ষের সঙ্গে ছানা, নারকেল, পোস্ত ও কাঁচালঙ্কার মেলবন্ধনে তৈরি হতে পারে অসাধারণ চানা ভাপা। খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই নিরামিষ পদ। ভাতের সঙ্গে তো বটেই, রুটির সঙ্গেও খেতে পারেন।

উপকরণ

২৫০ গ্রাম ছানা/পনির, ৫-৬টি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ৭৫ গ্রাম টক দই, ১ টেবিল চামচ হলুদ সর্ষে, ১ টেবিল চামচ কালো সর্ষে, ২ টেবিল চামচ নারকেলের পেস্ট, ১ টেবিল চামচ পোস্তবাটা, ¼ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ৩ টেবিল চামচ সর্ষের তেল।

পদ্ধতি

প্রথমে হলুদ ও কালো সর্ষে সামান্য নুন দেওয়া জলে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সর্ষে বেটে ছেঁকে নিন, যাতে খোসা আলাদা হয়ে যায়। এবার ছানা থেকে অতিরিক্ত জল ভাল করে ঝরিয়ে হাত বা চামচ দিয়ে মেখে নিন। তার মধ্যে সর্ষেবাটা, নারকেলের পেস্ট, পোস্তবাটা, হলুদ, নুন, কুচনো ধনেপাতা, কাঁচালঙ্কা এবং সর্ষের তেল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। চাইলে দইও মিশিয়ে দিতে পারেন। মিশ্রণটি একটি ঢাকনাযুক্ত পাত্রে ঢেলে দিন। এবার ভাপানোর পালা। কড়াইয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে পাত্রটি বসিয়ে ঢেকে কম আঁচে প্রায় ১৫ মিনিট ভাপাতে পারেন। প্রেশার কুকারেও একইভাবে পাত্রটি বসিয়ে মাঝারি আঁচে দু’টি সিটি পর্যন্ত রান্না করা যায়। আর মাইক্রোওয়েভে করতে চাইলে মাইক্রোওয়েভ-সেফ ঢাকনাযুক্ত পাত্রে মিশ্রণটি দিয়ে মাঝারি পাওয়ারে প্রায় ২০ মিনিট রান্না করুন। ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে পাত্রটি খুলুন। সর্ষে ও সর্ষের তেলের ঝাঁঝে তৈরি হয়ে যাবে সুস্বাদু চানা ভাপা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে বাঙালি দুপুরের খাবার।

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর