১৭৯৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি, Jio-র এই প্ল্যানে আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলে ইন্টারনেট ব্যবহার, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজ দেখার শখও রয়েছে? তাহলে এক রিচার্জেই মিলতে পারে একাধিক সুবিধা। Jio-র এমনই একটি প্রিপেড প্ল্যান নজর কাড়ছে গ্রাহকদের। মাত্র ১৭৯৯ টাকার রিচার্জে ৮৪ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। শুধু তাই নয়, এই প্ল্যানে মিলছে Netflix Basic এবং JioHotstar-এর সাবস্ক্রিপশনও। পাশাপাশি রয়েছে Google Gemini Pro-সহ একাধিক ডিজিটাল পরিষেবার সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক, এই রিচার্জ প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।

Jio-র ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

Jio-র এই প্রিপেড প্ল্যানের অন্যতম আকর্ষণ ৮৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ একবার রিচার্জ করলেই প্রায় তিন মাস নিশ্চিন্তে পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাচ্ছে। ফলে ৮৪ দিনে মোট ২৫২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। তবে প্রতিদিনের নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যাবে। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা রয়েছে।

মিলছে আনলিমিটেড 5G ডেটাও

যাঁদের 5G স্মার্টফোন রয়েছে, তাঁরাও এই প্ল্যান থেকে বাড়তি সুবিধা পেতে পারেন। Jio ব্যবহারকারীদের জন্য রয়েছে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ। তবে এর জন্য 5G সাপোর্টেড স্মার্টফোন, Jio-র 5G নেটওয়ার্ক কভারেজ থাকা প্রয়োজন।

Netflix, JioHotstar-সহ একাধিক OTT সুবিধা

এই রিচার্জ প্ল্যানের অন্যতম বড় আকর্ষণ OTT সাবস্ক্রিপশন। ১৭৯৯ টাকার প্ল্যানে Netflix Basic সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। ফলে Netflix-এর বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ দেখার সুযোগ থাকছে। পাশাপাশি রয়েছে JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন। অর্থাৎ বিনোদনের জন্য আলাদা করে একাধিক সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন অনেকটাই কমতে পারে। এখানেই শেষ নয়। এই প্ল্যানে JioTV ব্যবহারের সুবিধার পাশাপাশি JioAICloud-এ ৫০ জিবি বিনামূল্যে ক্লাউড স্টোরেজও দেওয়া হচ্ছে।

Google Gemini Pro ও Canva Pro Lite-এর সুবিধা

এই রিচার্জ প্ল্যানে AI পরিষেবার ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে। যোগ্য গ্রাহকরা ১৮ মাসের Google Gemini Pro প্ল্যান বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। সংস্থার উল্লেখ অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের মূল্য ৩৫,১০০ টাকা। এছাড়াও রয়েছে ৫০০০ জিবি ক্লাউড স্টোরেজ, Nano Banana-র মতো AI ফিচার এবং ১২ মাসের Canva Pro Lite সাবস্ক্রিপশন।

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের