প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রেমের সম্পর্কের মাশুল যে এভাবে দিতে হবে, তা হয়তো কল্পনাও করেননি যুবকটি । ভালবাসার মানুষের সঙ্গে সম্পর্কের জেরে মারধর, অপমান, তার পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো! অভিযোগ, শুধু ওই যুবকই নন, তাঁর বাবাকেও ছাড় দেওয়া হয়নি। ছেলেকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকেও। যুবক, তাঁর বাবা ও এক বন্ধুকে উলঙ্গ করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে তরুণীর বাবা ও মামার বিরুদ্ধে। রবিবার লক্ষ্মীপুজোর রাতে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বেহালার সরশুনা থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারেননি তরুণীর পরিবারের সদস্যেরা। অভিযোগ, রবিবার দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তরুণীর বাবা ও মামা। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবক ও তাঁর এক বন্ধুকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোনত এরপর যুবকের বাবাকে ফোন করে ডেকে পাঠানো হয়। ছেলেকে বাঁচাতে এসে তিনিও বিপাকে পড়েন। অভিযোগ, তিন জনকেই বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়। বন্দুক দেখিয়ে ভয় দেখানো এবং ছেলেকে গুলি করার জন্য বাবাকে চাপ দেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ তরুণীর বাড়িতে চড়াও হন। ভাঙচুরের চেষ্টাও হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। তরুণীর বাবা-সহ পরিবারের কয়েক জন সদস্য পালিয়ে গেলেও তাঁর মামাকে ধরে পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত বাসিন্দারা। প্রেমের সম্পর্কে আপত্তি থাকতেই পারে। কিন্তু সেই আপত্তির জেরে মারধর ও প্রকাশ্যে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোেগ ঘিরে বেহালার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ব্যক্তিগত সম্পর্কের স্বাধীনতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪