ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা। সংসদীয় নির্বাচনে ছাত্রদের সমর্থিত বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’-এর জয় কার্যত মেনে নিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। রবিবারের নির্বাচনের প্রাথমিক হিসাবের ভিত্তিতে তিনি জানান, তাঁর শিবির এই নির্বাচনে হেরে গিয়েছে। ছাত্র আন্দোলনের এই জয়কে সার্বিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পালাবদল বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

ভুচিচের অনুমান, ২৫০ আসনের সংসদে ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। তাঁর সমর্থিত শিবিরের ঝুলিতে আসতে পারে ১০৫টি আসন। এই হিসাব সত্যি হলে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে ছাত্র আন্দোলনের সমর্থিত পক্ষ। এই নির্বাচনের পিছনে রয়েছে দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী আন্দোলন। ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পরেই সরকারি অব্যবস্থা ও দুর্নীতির অভিযোগ তুলে পথে নামেন ছাত্রছাত্রীরা। ক্রমে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের কাজকর্ম এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধেও সরব হন আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

প্রায় দু’বছরের আন্দোলনের পরে নির্বাচনে এই সাফল্য ছাত্রদের প্রতিবাদকে নতুন রাজনৈতিক মাত্রা দিল। রাজধানী বেলগ্রেড-সহ বিভিন্ন এলাকায় জয়ের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। তবে নতুন সরকার গঠন, প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি দমনের প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন ‘স্টুডেন্ট লিস্ট’-এর সামনে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের চূড়ান্ত ফল এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকেই এখন নজর সার্বিয়ার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের