উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আজ, সোমবার (২৬ অক্টোবর) ভোরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত  হয়েছে। পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গেও। তবে কি  আজ থেকেই রাজ্যের সর্বত্র শুরু হবে ভারী বৃষ্টি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।     

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার(২৭ অক্টোবর) আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড়টি। এমনকী, সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। এরপর বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে সেটি। বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ১৪০ কিলোমিটার বেগে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে ঝড়ের শক্তি কমতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় দুর্যোগ বৃহস্পতিবার পর্যন্ত চলার আশঙ্কা রয়েছে।

বিশাখাপত্তনম থেকে কত দূরে নিম্নচাপ?

সোমবার ভোরের বুলেটিনে গভীর নিম্নচাপটির অবস্থান সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর। সেই অনুযায়ী, আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৫২০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে অবস্থান করছে এটি। অন্যদিকে, বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব প্রায় ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। কাকিনাড়া থেকে প্রায় ৮২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে প্রায় ৯২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং বাপাতলা থেকে প্রায় ৯৯০ কিলোমিটার পূর্বে রয়েছে গভীর নিম্নচাপটি। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ইতিমধ্যেই ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। রাতের দিকে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। 

বাংলার উপকূলে কবে থেকে দুর্যোগের আশঙ্কা?

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথের কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির আবহাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বাংলার উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু’টি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, মঙ্গলবারও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

২৮ থেকে ৩০ অক্টোবর কোন জেলায় বৃষ্টির আশঙ্কা?

ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির উপর নির্ভর করে আগামী কয়েক দিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতি আরও বদলাতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।

 

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

১৭৯৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি, Jio-র এই প্ল্যানে আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের