‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

Share:

নিজস্ব প্রতিনিধি:  চার বছরের প্রেম, বিয়ের জন্য চাপ, আর মাঝরাতে ভিডিও কলে আত্মহত্যার হুমকি। প্রেমিকের সঙ্গে কথোপকথনের কয়েক ঘণ্টা পরেই ফ্ল্যাট থেকে উদ্ধার ২৯ বছরের তরুণীর দেহ। অভিযোগ উঠেছে, প্রেমিক বিয়ে না করলে চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তরুণী। তার পরেই রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটেছিল তাঁর সঙ্গে? প্রেমের সম্পর্কের টানাপোড়েনই কি এই মর্মান্তিক পরিণতি?  নাকি রয়েছে অন্য কোনও রহস্য? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

হায়দরাবাদের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মালিক (২৯ )। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন।  হায়দরাবাদের মাধাপুর এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন এবং মাইন্ডস্পেস এলাকার একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত চার বছর ধরে  সহকর্মী বিমলের সঙ্গে সম্পর্কে ছিলেন অর্চনা। বিমল উত্তরাখণ্ডের বাসিন্দা। তিনি বিবাহিত ছিলেন এবং বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।  

আরও পড়ুন: ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

জানা গিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে প্রায় আড়াইটে নাগাদ প্রেমিককে ভিডিও কল করেন অর্চনা। সেই সময় বিমল তাঁর মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন। ভিডিও কলে অর্চনা তাঁকে বিয়ে করার  জন্য চাপ দেন। এমনকি বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকিও দেন বলে পুলিশ সূত্রে খবর। তারপর অর্চনা ফোন ধরা বন্ধ করে দিলে উদ্বিগ্ন হয়ে পড়েন বিমল। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছন। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে অর্চনার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তদন্তকারীরা। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মাধাপুর থানার পুলিশ। সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে