মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের অবস্থা করুন। আগামী ছয়-সাত বছরে গঙ্গা গিলে খেতে পারে জেলার বিস্তীর্ণ অংশকে। পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানালেন উদ্বিগ্ন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। চলতি বছরের ভারী বৃষ্টিতে মালদহের ভূতনীর বন্যা পরিস্থিতি দেখেছে গোটা রাজ্যবাসী। গঙ্গা ভাঙনের জেরে মালদহের বিস্তীর্ণ এলাকা জলের তলায় যেতে বসেছে। ক্ষতি কতটা হতে পারে? পরিস্থিতি কী? সেই সব বিষয় সরেজমিনে খতিয়ে দেখতেই আজ, রবিবার মালদহে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

পরিস্থিতি দেখে তিনি বলেন, ‘এ ভাবে চললে আর সাড়ে সাতশো মিটার দূরত্ব ছয়-সাত বছরের মধ্যে গঙ্গায় মিশে যাবে। মালদহ শহরে জল ঢুকে যাবে। রতুয়ায় জলে ঢুকে যাবে। রেললাইন থেকে জাতীয় সড়ক সব ক্ষতিগ্রস্ত হবে। আমি একা তো এই সমস্যার সমাধান করতে পারব না। আমরা পরিস্থিতি পরিদর্শনে এসেছি। অর্থের কোনও সমস্যা নেই। ঝাড়খণ্ড এবং বিহারের সঙ্গে সমন্বয় করে সকলের সম্মতিতে ভাঙন রোধের কাজ করা সম্ভব। আগামিদিনে এই বিষয়ে দিল্লিতে একটি বৈঠক রয়েছে। সেখানেই গোটা বিষয়টি তোলা হবে। কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে দ্রুত বৈঠক হবে।’ এদিন মালদহের রতুয়া থেকে ভূতনির চক পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যসচিব। তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। গতকাল, শনিবার রাজ্য সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের একটি দল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে। আজ, রবিবার পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে ওই এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যসচিব।

আরও পডুন: ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ৫০ বছরে নিজের গতিপথ থেকে প্রায় ৬ কিলোমিটার সরে এসেছে গঙ্গা। পুরোটা মূল স্থলভূমির দিকে এগিয়ে এসেছে গঙ্গা। মালদহে এখন গঙ্গা আর ফুলহার নদীর দূরত্ব মেরেকেটে ৭৫০মিটার। তাই বিপদ বাড়তে হাতে সময় বেশি নেই।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর