সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় বাংলাদেশি যুগলের চুম্বনের ঘটনা ভিডিও করে বাংলার যুবক। এখন সৌদির জেলে বন্দি রয়েছেন তিনি। বাংলাদেশের দুই প্রেমিক-প্রেমিকা মুসলিমদের তীর্থস্থান মক্কায় চুম্বন করেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরেই ওই যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি প্রশাসন। এখন খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশি যুগলের ওই চুম্বনের ঘটনা পাকিস্তানি এক যুবকের মোবাইলে রেকর্ড করেছিল মুর্শিদাবাদের যুবক। তারপরে তিনি সেই ভিডিও ভাইরাল করে দেন। ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদের ওই যুবককে পাকড়াও করে জেলে বন্দি করে রেখেছে সৌদি প্রশাসন।

ধৃত যুবক মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা। তার নাম সাহাবুদ্দিন শেখ, পেশায় পরিযায়ী শ্রমিক। অনেক দিন ধরে তিনি সৌদিতে রয়েছেন। মক্কায় সাফাইয়ের কাজ করেন। কিন্তু চুম্বনের ভিডিও রেকর্ড ও তা ভাইরাল করার ঘটনায় এখন জেলে বন্দি তিনি। সেই কারণে চিন্তায় ওই পরিযায়ী শ্রমিকের গোটা পরিবার। নিছক মজা করার জন্য বাংলাদেশি যুগলের চুম্বনের ভিডিও তুলে তা ফেসবুকে পোস্ট করেছিলেন। সাত পাঁচ কিছু ভাবেননি ওই যুবক। পরিণাম যে এতটা মারাত্মক হবে আঁচ করতে পারেননি সাহাবুদ্দিন এবং তাঁর সঙ্গীরা। ওই ভিডিও আপলোড করার অভিযোগে সৌদির পুলিশের হাতে গ্রেফতার হন সাহাবুদ্দিন। ২০২৩ সাল থেকে তিন বছর ধরে তিনি জেলের ঘানিই টানছেন। সাহাবুদ্দিনের মা কোহিনুর বিবি জানিয়েছেন, ‘ও বড় কোনও অপরাধ তো করেনি। একটা ভিডিও ছেড়়েছে বলে এ ভাবে জেল খাটতে হচ্ছে!’ গত তিনবছর ধরে ছেলের মুক্তির দিকেই তাকিয়ে মা। কারণ সাহাবুদ্দিনের পাঠানো টাকাতেই সংসার চলত। এখন সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তাই অভাব মাথাচাড়া দিচ্ছে। ছেলের জেলমুক্তি কবে, তাও পরিবারের সদস্যরা জানেন না।

আরও পডুন: SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

সাহাবুদ্দিনের পরিবার জানিয়েছে, তাঁকে সৌদির জেল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনাতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু উত্তর মেলেনি। তাই বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিকের গোটা পরিবার।

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর