নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

নর্মদা নদীতে ভাসছে হাজার হাজার ভোটার আইডি কার্ড! মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে ধুন্ধুমার। এফআইআর দায়ের কংগ্রেসের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নর্মদা নদীতে ভাসছে হাজার হাজার ভোটার আইডি কার্ড! মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে ধুন্ধুমার। এফআইআর দায়েরের দাবি কংগ্রেসের। মধ্যপ্রদেশের খরগোন জেলার মণ্ডলেশ্বর এলাকায় নর্মদা নদীর ঘাটে ভোটার আইডি কার্ডগুলি পড়েছিল। প্রাথমিক সূত্রের খবর, উদ্ধারকৃত বেশিরভাগ আইডিকার্ড ইন্দোরের রাউ বিধানসভা কেন্দ্রের ভোটারদের। তবে কার্ডের সংখ্যাগুলি স্পষ্ট নয়। আর সেগুলি কীভাবে নদীর তীর পর্যন্ত পৌঁছল, তাও স্পষ্ট নয়। এদিকে বিষয়টি সামনে আসার পর থেকেই মধ্যপ্রদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্রের দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। পাশাপাশি একটি এফআইআর দায়ের করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। কীভাবে ঘটনাটি প্রকাশ্যে এলো? সম্প্রতি নর্মদা নদীর তীরে ভোটার আইডি কার্ড ছড়িয়ে-ছিটিয়ে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে এবং তাঁরা মোবাইলের ক্যামেরাবন্দী করে নেন। শত শত ভোটার আইডিকার্ড পরিত্যক্ত অবস্থায় নদীর ঘাটে পড়েছিল। খবর পেয়ে স্থানীয় রাজস্ব দফতর ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে যান। অবিলম্বে কার্ডগুলি জব্দ করে। প্রাথমিক গণনা অনুসারে, অন্তত ৩৪৩টিরও বেশি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে।

মহেশ্বর মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) জানিয়েছেন, বিষয়টি তদন্তের জন্য একজন তহসিলদারকে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এখনও কার্ডের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে এই ঘটনায় যারা দায়ি, তাঁদের বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’-র নেতাকর্মীরা। তার মধ্যেই মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে এমন ভোটার আইডি কার্ড উদ্ধারের ঘটনায় নতুন করে বিপাকে বিজেপি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে কংগ্রেস কর্মীরা মাণ্ডলেশ্বর থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। খারগোন জেলা কংগ্রেস সভাপতি রবি নায়েক অভিযোগ করেছেন, কার্ডগুলি ইন্দোরের ভোটারদের সঙ্গে সম্পর্কিত। নির্বাচনী কারচুপির সঙ্গে যুক্ত। নদীতে আরও কার্ড রয়েছে কিনা তা জানতে ডুবুরি নামিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের