দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামিকাল সোমবারের মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে অর্ণবে পরিণত হবে। তারপরে সেটি দক্ষিণ ভারতে অর্থাথ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। যদিও শক্তিশালী পশ্চিমিঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণিঝড়টি স্থলে পড়েই বাঁক নেবে ওড়িশা ও ছত্তিশগড়ের দিকে। ঠিক যেমনটা ঘটেছিল সেপ্টেম্বর মাসে। তারপরে সেটি সোজা উত্তরপ্রদেশ পর্যন্ত সাধারণ নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে। এর ফলে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আজ, রবিবার বিকেলের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, অর্ণবের প্রভাবে আগামী মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। মূলত রাজ্যের উপকূলের এলাকা ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বুলেটিনে জানিয়েছে, আগামী মঙ্গলবার ২৭ অক্টোবর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পডুন: ‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

আগামী বুধবার ২৮ অক্টোবর থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বুধবার মাঝারি কোথাও কোথাও স্থানভেদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় অর্ণব। এই মুহূর্তে পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে চলেছে। গতকাল, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তার অবস্থান ছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৪৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছলিপত্তনম থেকে ১০৬০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ১১৩০ কিলোমিটার পূর্ব। এটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ দক্ষিণ দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরেই ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। তারপরে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। বাপতালা থেকে বিশাখাপত্তনম এই অঞ্চলের মধ্যেই আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার