মুসৌরি গেলে কোথায় থাকবেন ভাবছেন? এই রিসর্টে একবার ঢ়ুঁ মারতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসৌরির পাহাড়, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ বরাবরই ভ্রমণপিপাসুদের টানে। বহুবার এই পাহাড়ি শহরে গেলেও সাম্প্রতিক সফরে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। পাহাড় আর সবুজের মাঝে অবস্থিত ‘জে ডব্লিউ ম্যারিয়ট মুসুরি ওয়ালনাট গ্রোভ রিসর্ট অ্যান্ড স্পা’ শুধু বিলাসবহুল থাকার জায়গাই নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা পুরো সফরকেই করে তোলে আরও স্মরণীয়। প্রকৃতির শান্তি, সুস্বাদু খাবার, সাংস্কৃতিক ছোঁয়া আর পরিবারকে নিয়ে কাটানো সুন্দর মুহূর্ত মিলিয়ে এই রিসর্ট এখন মুসৌরিতে পর্যটকদের সবচেয়ে প্রিয় ঠিকানা।

সবুজে ঘেরা পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা জে ডব্লিউ ম্যারিয়ট মুসুরি ওয়ালনাট গ্রোভ রিসর্ট অ্যান্ড স্পা প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। চারপাশে আখরোট গাছ, পাহাড়ি বাতাস আর নিরিবিলি পরিবেশ যেন শহরের কোলাহল থেকে এক অন্য জগতে নিয়ে যায়। রিসর্টের বিশাল লবিতে ঢুকতেই চোখে পড়ে মুসৌরির ঔপনিবেশিক ইতিহাসের ছোঁয়ায় সাজানো অভিজাত ইন্টিরিয়র। গরম চায়ের কাপ হাতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য এর চেয়ে ভাল জায়গা বোধহয় আর হয় না। রিসর্টের অবস্থানও বেশ সুবিধাজনক। মল রোড, কেম্পটি ফলস কিংবা ল্যান্ডোরের জনপ্রিয় ‘চার দোকান’ এলাকা খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এখান থেকে। ফলে ভ্রমণ আর বিশ্রাম, দুটোরই নিখুঁত মেলবন্ধন। আমাদের ঘরটি ছিল প্রশস্ত এবং রুচিশীলভাবে সাজানো। ব্যক্তিগত ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের সারি আর দূরের বরফঢাকা শৃঙ্গ। সকালে ঘুম ভাঙতেই সেই দৃশ্য যেন পুরো দিনটাকেই সুন্দর করে দিত। খাবারের অভিজ্ঞতাও ছিল অসাধারণ। রিসর্টের মেডিটেরেনিয়ান রেস্তোরাঁ Wisteria-তে দুপুরের খাবার ছিল সফরের অন্যতম সেরা মুহূর্ত। সবুজে ঘেরা আউটডোর সিটিং, টাটকা বুরাটা সালাদ আর সুস্বাদু পিজ়া মন জয় করে নেয়। রাতের খাবারে Trout House Grill & Bar-এ কাবাব প্ল্যাটার, গোষ্ট গিলাওয়াত এবং বিশেষ করে মীন ময়লি ছিল দারুণ উপভোগ্য। খোলা আকাশের নীচে লাইভ মিউজ়িকের মাঝে ডিনারের অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করেছিল।

পরদিন সকালের ব্রেকফাস্টে JW Cafe-তে ছিল স্থানীয় পাহাড়ি পদ থেকে শুরু করে কন্টিনেন্টাল নানা খাবারের বিশাল আয়োজন। অ্যাভোকাডো টোস্ট, ডাল পরোটা এবং বিভিন্ন ধরনের চিজ স্প্রেড ছিল বিশেষ আকর্ষণ। দুপুরে স্থানীয় পাহাড়ি স্বাদের ঝাকিয়া আলু, পাহাড়ি গোষ্ট এবং লেহসুনি পালকও ছিল অসাধারণ। রিসর্টের Pan Asian রেস্তোরাঁ Teppan-এ রাতের খাবারও মনে রাখার মতো। লাইভ টেপানইয়াকি কাউন্টারে শেফদের রান্নার দক্ষতা যেন এক ছোট্ট পারফরম্যান্সের মতো লাগছিল। ডিম সাম এবং থাই ও জাপানি স্বাদের নানা পদ ছিল অত্যন্ত সুস্বাদু। খাবারের বাইরে সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনও বিশেষভাবে নজর কাড়ে। গড়ওয়ালি চা অনুষ্ঠান ‘কাচড়ি’-তে স্থানীয় নাস্তা, চা আর লাইভ মিউজ়িকের মধ্যে এক উষ্ণ পাহাড়ি সংস্কৃতির অনুভূতি পাওয়া যায়। অতিথিরা তাম্বোলার মতো খেলাতেও অংশ নেন। রিসোর্টের ‘Perch’ লাউঞ্জে বসে পাহাড়ের প্যানোরামিক দৃশ্যের মাঝে প্রিমিয়াম চা আর স্থানীয় মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত প্রশান্তির।

প্রকৃতিপ্রেমীদের জন্য ছিল গাইডেড নেচার ওয়াক। পাইন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় গাইড বিভিন্ন ভেষজ গাছ, ফল আর বিরল গাছপালা সম্পর্কে জানাচ্ছিলেন। সফরের শেষে পাহাড়ের মাঝে ম্যাগি, স্যান্ডউইচ আর গরম চায়ের ছোট্ট পিকনিক মুহূর্তটিকে আরও সুন্দর করে তোলে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য রিসর্টের ‘The Den’ ছিল সবচেয়ে আকর্ষণীয় জায়গা। প্রায় ১২ হাজার বর্গফুটের এই বিনোদন কেন্দ্রে রয়েছে বোলিং অ্যালি, গেমিং জ়োন এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। বাচ্চাদের জন্য বিশেষ উপহার ও আলাদা খাবারের ব্যবস্থাও পরিবারগুলির জন্য এই রিসর্টকে আরও আরামদায়ক করে তোলে। সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল সফরের শেষ দিনে গাছ লাগানোর অভিজ্ঞতা। Marriott Bonvoy-এর ‘Good Travel’ উদ্যোগের অংশ হিসেবে হিমালয়ের মাটি সংরক্ষণের উদ্দেশ্যে একটি চারা গাছ রোপণ করা হয়। নিজের নামে সেই গাছ রেখে আসার অনুভূতি সফরটিকে আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তোলে। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের