দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজারে সহজেই পাওয়া যায় টাটকা শিম। এই সবজিকে দিয়ে নানা পদ রান্না করা গেলেও সর্ষে বাটা দিয়ে তৈরি শিমের ঝালের স্বাদ একেবারেই আলাদা। সর্ষের ঝাঁঝ, কাঁচালঙ্কার ঝাল আর টমেটোর হালকা টক স্বাদ সব মিলিয়ে এই পদটি হয়ে ওঠে ভাতের আদর্শ সঙ্গী। বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলেই সহজে বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী বাঙালি রান্না শিমের ঝাল।

উপকরণ

৫০০ গ্রাম শিম, ৪ টেবিল চামচ সর্ষে, ১টি টমেটো, ৩-৪টি কাঁচালঙ্কা, ১/২ চা চামচ কালোজিরে, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ সর্ষের তেল।  

পদ্ধতি

প্রথমে সর্ষে গরম জলে সামান্য নুন দিয়ে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর অল্প জল দিয়ে সর্ষে বেটে নিন। বাটা সর্ষে জলে গুলে ছেঁকে নিলে খোসা আলাদা হয়ে যাবে। এবার শিম ভাল করে ধুয়ে দুই টুকরো করে কেটে নিন। তাতে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে শিম হালকা ভেজে নিন। এরপর কালোজিরে, কুচোনো টমেটো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে নাড়তে থাকুন। টমেটো নরম হয়ে এলে সর্ষে বাটা মেশানো জল ঢেলে দিন। প্রয়োজনে নুন ঠিক করে নিয়ে মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না শিম সেদ্ধ হয় এবং ঝোল ঘন হয়ে আসে। সবশেষে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝাল-ঝাঁঝালো শিমের ঝাল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুপুরের সাধারণ খাবারও হয়ে উঠবে জমজমাট।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?