Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘৩ দিন হাসপাতালে থাকলেই মিলবে ছুটি’, অফিসের নিয়মে তোলপাড় নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থতার কারণে ছুটি নেওয়াকে কেন্দ্র করে এক কর্মী ও তাঁর ম্যানেজারের মধ্যে হওয়া বিতর্ক এখন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল। ঘটনাটি কর্মক্ষেত্রে অসুস্থতাজনিত ছুটি নিয়ে প্রচলিত নিয়ম, অধিকার এবং কর্পোরেট সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কোনও কর্মী অসুস্থ হলে কি তাঁকে শুধুমাত্র কর্তৃপক্ষকে জানালেই যথেষ্ট, নাকি আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া বাধ্যতামূলক?

ভাইরাল পোস্টে ওই কর্মী জানান, হঠাৎ জ্বর ও পেটের সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় শিফট শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তিনি ম্যানেজারকে ফোন করে জানান যে তিনি কাজে আসতে পারবেন না এবং অসুস্থতার কারণে ছুটি নিচ্ছেন। কিন্তু তাঁর এই বার্তার জবাবে ম্যানেজার পাল্টা প্রশ্ন করেন, “আপনি কি আমাকে জানাচ্ছেন, নাকি অনুমতি চাইছেন?” এই মন্তব্যে হতবাক হয়ে যান কর্মীটি।

আরও পড়ুন: ৭৮-এ পা দিলেন সত্যজিৎ- এর ‘বাণী’! জয়ার অজানা গল্প কতটা জানেন?

পরিস্থিতি সামাল দিতে তিনি ছুটির জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলেও বিতর্ক সেখানেই থামেনি। ম্যানেজার দাবি করেন, অসুস্থতাজনিত ছুটি কেবল তখনই অনুমোদিত হবে যদি কর্মী অন্তত তিন দিন হাসপাতালে ভর্তি থাকেন। যদিও কর্মীর দাবি, কোম্পানির নীতি অনুযায়ী দুই দিনের বিশ্রামের জন্য চিকিৎসকের সার্টিফিকেটই যথেষ্ট, হাসপাতালে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়।

এরপর ম্যানেজার তাঁকে অসুস্থতার ছুটির বদলে অর্জিত ছুটি (EL) বা বিনা বেতনের ছুটি নেওয়ার পরামর্শ দেন। তবে কর্মীটি নিজের EL বাঁচিয়ে রাখতে চাওয়ায় সেই প্রস্তাবে রাজি হননি। তিনি চিকিৎসকের কাছে গিয়ে দুই দিনের বিশ্রামের পরামর্শসহ মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করেন এবং তা সংযুক্ত করে এইচআর পোর্টালে সিক লিভের আবেদন জানান। আবেদনটি এইচআর বিভাগ অনুমোদনও করে দেয়। তবুও ম্যানেজার সেই ছুটি গ্রহণ করতে অস্বীকার করেন এবং অভিযোগ তোলেন যে কর্মীটি আগে তাঁর সঙ্গে বিষয়টি আলোচনা না করেই সরাসরি এইচআর-এর দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি তিনি মেডিকেল নোটটি তাঁকে এবং টিম লিডকে দেখানোর নির্দেশ দেন। ঘটনার পর কর্মীটি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, অসুস্থতার ছুটি কি জানিয়ে নেওয়া উচিত, না অনুমতি নিয়ে? এইচআর অনুমোদনের পরেও কি ম্যানেজার ছুটি আটকে দিতে পারেন? আর ব্যক্তিগত মেডিকেল নথি কি ম্যানেজারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক?

পোস্টটি সামনে আসতেই বহু নেটিজেন ম্যানেজারের আচরণের তীব্র সমালোচনা করেছেন। অনেকে এটিকে কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন। কেউ এইচআর-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বলেছেন-যেখানে অসুস্থতাকেও সম্মান দেওয়া হয় না, সেখানে চাকরি বদলের কথা ভাবা উচিত। অনেকের মতে, স্বাস্থ্য সবসময় কাজের আগে এবং অসুস্থতার ছুটি নেওয়া কোনও অপরাধ নয়।

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি