বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতিতে। মোদি বলেছিলেন বিজেপি জিতলে মিষ্টির পরিবর্তে ঝালমুড়ি খাওয়াবেন। সোমবার (৪ মে) ভোট গণণার শুরু থেকে বঙ্গে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তা দেখেই প্রধানমন্ত্রী মোদির সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে উচ্ছ্বসিত বাঙালি মহিলারা। গঙ্গার তীরে শঙ্খধ্বনি মাধ্যমে সকলে মা গঙ্গার কাছে প্রার্থনা করেছেন। সেই সঙ্গেই মহিলারা  ঝালমুড়ি খেয়ে ও বিলি করে আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করে  বলেছেন বাংলায় বিজেপিই জয়ী হবে।   

সকালের জলখাবার হিসেবে কচুরি জিলাপির জন্য বেনারস বিখ্যাত।  তবে আজ গঙ্গার ঘাটে দেখা গিয়েছে একেবারে অন্য ছবি।  সোমবার বারাণসীর ঘাটে বাঙালি সম্প্রদায়ের মহিলারা ঝালমুড়ি দিয়ে সকালের  জলখাবার খেয়েছেন। বাঙালি মহিলারা শুধু ঝালমুড়িই বানিয়েছেন এমনটা নয়  বরং তা  ঘাটে উপস্থিত সকলের সঙ্গে ভাগ করেও খেয়েছেন।  তার আগে মহিলারা  শঙ্খধ্বনির মাধ্যমে বঙ্গে বিজেপির জয়ের জন্য মা গঙ্গা ও বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা  করেছেন। 

আরও পড়ুন: গেরুয়া ঝড় বইতেই বাড়ছে লাড্ডুর চাহিদা, কী বলছেন ব্যবসায়ীরা?

বারাণসীর ঘাটে উপস্থিত বাঙালি মহিলারা বলেছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীবদের প্রাতঃরাশ ঝালমুড়ি খেয়ে বাংলায় একটি বার্তা দিয়েছেন। সেটাই তাঁরা উদযাপন করছেন।  আজ বাংলা সহ ৪ রাজ্যে প্রকাশিত হবে  বিধানসভা নির্বাচনের ফলাফল। শুরু থেকেই বঙ্গে এগিয়ে রয়েছে বিজেপি। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করেছে পদ্ম শিবির। এখন অপেক্ষা সম্পূর্ণ ফল ঘোষণার।   

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি