বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে ভোট গণনার লড়াই। ২০২৪-এর উপনির্বাচনে জয়ী তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার পিছিয়ে, অন্যদিকে শুরুতেই এগিয়ে গিয়ে চাপ বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।

রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন নজর কেড়েছে বরানগর কেন্দ্র। প্রাথমিক ধাপেই চিত্র বদলের ইঙ্গিত মিলেছে। ৩ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী সজল ঘোষ ৬,৭০৭ ভোটে এগিয়ে রয়েছেন। ফলে শুরুতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।এই কেন্দ্রে লড়াই বহুমুখী। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির সজল ঘোষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র এবং কংগ্রেসের কল্যাণী চক্রবর্তী। তবে মূল লড়াই যে তৃণমূল ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ, তা স্পষ্ট হয়ে উঠছে গণনার প্রথম দফাতেই।

আরও পড়ুন: ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের বরানগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ই জয়ী হয়েছিলেন এবং সেবার তিনি পরাজিত করেছিলেন বিজেপির সজল ঘোষকে। সেই প্রেক্ষাপটে এবারের এই প্রাথমিক ফলাফল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সেই নির্বাচনে তিনি পরাজিত হন বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে। নীলাদ্রি পান ৯৪,৪৭০ ভোট, অন্যদিকে সায়ন্তিকা পেয়েছিলেন ৯৩,০৯৩ ভোট (৪৪.০৬%)। ২০২১-এর পরাজয়ের পরও রাজনীতিতে সক্রিয় থাকেন সায়ন্তিকা এবং ২০২৪-এর উপনির্বাচনে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ান। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শুরুতেই পিছিয়ে পড়ায় ফের চাপে তিনি। এখন দেখার, পরবর্তী রাউন্ডগুলিতে ব্যবধান কমাতে পারেন কি না তৃণমূল প্রার্থী, নাকি বরানগরে আবারও পাল্টে যাবে রাজনৈতিক সমীকরণ।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা