১৮ বছরের কম বয়সীরা অবাধে ফেসবুকে ও ইনস্টাগ্রাম চালাতে পারবে না, নয়া নিয়ম মেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজের ফাঁকে একটু ইনস্টাগ্রাম, ঘুমোতে যাওয়ার আগে ফেসবুকে চোখ রাখা-কিশোর-কিশোরীদের এই অভ্যাসে এবার লাগতে চলেছে লাগাম। নাবালকদের সামাজিক মাধ্যম ব্যবহারে কড়া বিধিনিষেধ আনতে চলেছে মেটা। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সিদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনে সর্বোচ্চ দু’ঘণ্টা ব্যবহারের সীমা থাকবে। তবে অভিভাবকের অনুমতি থাকলে সেই সীমা তুলে নেওয়া যাবে।

শুধু দিনের ব্যবহারেই নয়, রাতেও বন্ধ থাকবে দুই সমাজমাধ্যম। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাবালকদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢোকা বন্ধ করে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞাও অভিভাবকের অনুমতি ছাড়া সরানো যাবে না। রাতের ওই সময়ে নোটিফিকেশনও আসবে না। স্কুল চলাকালীনও নোটিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। ইউটিউব, টিকটক এবং স্ন্যাপের মতো বড় সমাজমাধ্যম একই ধরনের নিয়মে সম্মতি দিলে দৈনিক ব্যবহারের সীমা আরও কমে এক ঘণ্টা হতে পারে। রাতের নিষেধাজ্ঞার সময়ও বাড়িয়ে রাত ১০টা থেকে সকাল ৭টা করা হতে পারে।

আরও পড়ুনঃ এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

শিশু-কিশোরদের সমাজমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে ২০২৩ সালে মেটার বিরুদ্ধে ৫১টি মার্কিন প্রদেশের অ্যাটর্নি জেনারেল মামলা করেছিলেন। সেই মামলার মীমাংসার অংশ হিসাবেই এই প্রস্তাবিত সমঝোতা। আদালতের অনুমোদন এখনও বাকি। পাশাপাশি বয়স যাচাই, অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়ানো এবং মেটার নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। মেটা অবশ্য কোনও অন্যায় স্বীকার করেনি। সংস্থার দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নিয়ম কার্যকর করা হতে পারে।

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল