অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মানুষ কতটা ঝুঁকি নিতে পারে? সম্প্রতি এমনই এক ভিডিও ঘিরে  শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওতে দেখা যায়, একটি ছোট্ট মেয়ে নির্ভয়ে সাপের ওপর শুয়ে রয়েছে। দৃশ্যটি দেখে যেমন অনেকেই অবাক হয়েছেন, তেমনি শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিশাল আকৃতির একটি অজগর মাটিতে শুয়ে রয়েছে। এক ব্যক্তি সাপটিকে একটি মেয়ের কাছে নিয়ে যান। এরপর মেয়েটি বিন্দুমাত্র ভয় না পেয়ে অজগরের গায়ের ওপর আরাম করে শুয়ে পড়ে। ঘটনাটি দেখে প্রথমে অনেকের কাছেই মনে হতে পারে এটি কোনো পোষা প্রাণী। তবে বাস্তবে সাপটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সরীসৃপগুলোর একটি। ভিডিওটি শেয়ার করেছেন মার্কিন বন্যপ্রাণী বিষয়ক কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার মাইক হল্টন। মাইক ‘রিয়েল টারজান’ নামেও পরিচিত। তিনি নিয়মিত বিভিন্ন বন্য ও বিপজ্জনক প্রাণী নিয়ে ভিডিও প্রকাশ করেন।  

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, কিছু মানুষ জনপ্রিয়তা ও ভিউয়ের আশায় সন্তানদের নিরাপত্তার দিকে গুরুত্ব দিচ্ছেন না। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘যদি হঠাৎ সাপটির আচরণ বদলে যেত, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।’ আরেকজন লেখেন, ‘এত বড় একটি বন্য প্রাণীর সঙ্গে শিশুকে এভাবে রাখা চরম দায়িত্বহীনতার পরিচয়।’
ভিডিওতে দেখা সাপটি রেটিকুলেটেড পাইথন বা জালিকাবৎ অজগর বলে ধারণা করা হচ্ছে। এটি পৃথিবীর দীর্ঘতম সাপগুলোর মধ্যে অন্যতম। সাধারণত এদের দৈর্ঘ্য ২০ থেকে ২২ ফুট পর্যন্ত হয়, তবে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে ৩০ ফুটেরও বেশি লম্বা সাপের সন্ধান মিলেছে। পূর্ণবয়স্ক একটি রেটিকুলেটেড পাইথনের ওজন ৭৫ থেকে ১৫০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। যদিও এদের শরীরে বিষ নেই, তবুও শিকার ধরার ক্ষেত্রে এরা অত্যন্ত শক্তিশালী। শিকারকে শরীর দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করার পর পুরো শরীর গিলে ফেলে।
রেটিকুলেটেড পাইথনের বিস্তার মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে। ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বোর্নিও ও বালি দ্বীপে এদের উপস্থিতি বেশি। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনেও এই প্রজাতির সাপ পাওয়া যায়। বিগত বছরগুলোতে মানুষকে আক্রমণ এমনকি গিলে ফেলার ঘটনাও বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, কোনো প্রাণী দীর্ঘদিন মানুষের সংস্পর্শে থাকলেও তার স্বভাব পুরোপুরি দূর হয় না। তাই শিশুদের এমন প্রাণীর কাছাকাছি নিয়ে যাওয়া বা তাদের সঙ্গে খেলতে দেওয়া সবসময়ই ঝুঁকিপূর্ণ। তাদের মতে, ভাইরাল ভিডিওটি যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এনেছে-সামাজিক মাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য শিশুদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা কতটা যৌক্তিক? বর্তমানে এই প্রশ্ন নিয়েই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!