ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকেনের একইরকম ঝোল বা কষা খেতে খেতে যদি একঘেয়েমি এসে যায়, তাহলে এবার স্বাদে আনুন একটি বিদেশি ছোঁয়া। রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মরক্কোর জনপ্রিয় চিকেন তাজিন। মশলার সুগন্ধি, জুসি চিকেন, সঙ্গে লেবু ও অলিভের হালকা টক-নোনতা স্বাদ সব মিলিয়ে এই পদটি একেবারেই অন্যরকম। মরক্কোর ঐতিহ্যবাহী রান্নার অন্যতম পরিচিত এই পদটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। বিশেষ দিনে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ছুটির দুপুরের জমাটি ভোজ চিকেন তাজিন হতে পারে আপনার মেনুর একেবারে নতুন চমক।

উপকরণ

চিকেন – ৫০০ গ্রাম

পেঁয়াজ

রসুন

আদা

সর্ষের তেল

হলুদ

জিরের গুঁড়ো – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

দারচিনি গুঁড়ো – সামান্য

গোলমরিচ গুঁড়ো

লবণ – স্বাদমতো

লেবু – ১টি

সবুজ বা কালো অলিভ – ৮-১০টি

ধনেপাতা

প্রণালি

প্রথমে চিকেন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে চিকেনের সঙ্গে হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, সামান্য লবণ ও আদা-রসুন মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এবার একটি পাত্রে তেল গরম করুন। তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভালভাবে কষিয়ে নিন। চিকেন থেকে জল বেরোতে শুরু করলে অল্প জল দিয়ে পাত্রটি ঢেকে দিন। কম আঁচে চিকেন ধীরে ধীরে রান্না হতে দিন। তাজিনের আসল স্বাদ পাওয়ার অন্যতম রহস্য হল ধীরে ধীরে রান্না করা, যাতে মশলা ভালভাবে চিকেনের মধ্যে মিশে যায়। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এলে এতে অলিভ এবং লেবুর রস দিন। চাইলে লেবুর খোসার সামান্য অংশও ব্যবহার করতে পারেন। আরও কয়েক মিনিট রান্না করে উপর থেকে কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম চিকেন তাজিন পরিবেশন করুন ভাত, রুটি, নানের সঙ্গে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের