ভাইফোঁটা’র আসল উৎস কী? বোন যমী তো চেয়েছিলেন যমের সঙ্গে সঙ্গম

বিরহ কান্না থেকে তৈরি হল যমুনা নদী। কোথাও বলা হয়েছে, যম এবং যমী মিলিত হয়েছিলেন। মহাভারত অনুযায়ী, কৃষ্ণের আট স্ত্রী’র একজন যমুনা।

Share:

নিসর্গ নির্যাস মাহাতো: ভাই- বোন যম এবং যমী। বেদ মতে, পৃথিবীর প্রথম নর-নারী যম এবং যমী। তাঁরা সূর্যদেবের যমজ পুত্র ও কন্যা। এই যমী চেয়েছিলেন তিনি সঙ্গমে লিপ্ত হবেন যমের সঙ্গে। তবে যম তা চাননি। তারপরে…

বেদ অনুযায়ী, সমুদ্রের এক দ্বীপে এসে যমকে যমী প্রস্তাব দিয়েছিলেন, তাঁর সঙ্গে মিলিত হতে। তবে যম বলেছিলেন, তাঁরা একই মায়ের সন্তান। তাই পশুচিত কাজ করা তাঁদের শোভা পায় না। যমী’র উত্তর ছিল, সৃষ্টির নিয়ম মেনে তাঁরা একই মায়ের গর্ভে শয়ন করেছেন। তাই বাইরে একত্রে শয়ন করলেও তাতে বিন্দুমাত্র অপরাধ নেই। এরপরে যম এক উপায় বের করলেন। তিনি যমীকে বললেন নিজেকে রাত্রি এবং যমকে দিন ভাবার কথা। যখন দিন এবং রাত এক হবে তখন মিশে যাবে পৃথিবী ও আকাশ। সেই সময়েই তাঁরা মিলিত হবেন। তবে যমী যেহেতু সঙ্গমে লিপ্ত হতে চান, তাই সেই দিন না আসা পর্যন্ত তাঁকে অন্য কোনও পুরুষের সঙ্গিনী হওয়ার কথা বলেন যম। এরপরে অভিমানে যমকে ছেড়ে যমী চলে গিয়েছিলেন। তবে বিরহ না সহ্য করতে পেরে ফিরেও এসেছিলেন। তারপর দেখেন, যমের মৃত্যু হয়েছে। তা দেখে শোকে কাঁদতে থাকেন যমী। সেই কান্নায় শোকগ্রস্ত হয়েছিল দেবকূল। এরপরে যমীর শোক দূর করতে উদ্যত হন দেবতারা। তাঁদের বরে যম হয়েছিলেন, মৃত্যুর দেবতা। একমতে, যমীর বিরহ কান্না থেকে তৈরি হল যমুনা নদী। আবার কোথাও বলা হয়েছে, যম এবং যমী মিলিত হয়েছিলেন।

আবার পুরাণ অনুযায়ী, অনেকদিন যমকে দেখতে না পেয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন যমুনা। বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন যম গিয়েছিলেন আমন্ত্রণ রক্ষা করতে। সেই দিনটি ছিল কার্তিক মাসের দ্বিতীয় তিথি। ওইদিন যমুনা তাঁর দাদা যমের কপালে মঙ্গল তিলক এঁকেছিলেন। তারপর আরতি করে দাদাকে খাইয়েছিলেন। বোনের রান্নায় দক্ষতা দেখে খুশি হয়েছিলেন দাদা। শুধু তাই নয়, বোনের আন্তরিকতাতেও আপ্লুত হয়েছিলেন তিনি। বোনের কাছে যম জানতে চেয়েছিলেন তিনি কী চান? তখন যমুনা বলেছিলেন, এই দিনে যেন সকল ভাই তাঁর বোনের কাছ থেকে ফোঁটা (BHAI PHONTA) নেন। যম সেই আশির্বাদ করে বলেছিলেন, এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে, তার নরকযাত্রা হবে না।

আবার মহাভারত অনুযায়ী কিন্তু, কৃষ্ণের আট (মতান্তরে সাত) স্ত্রী’র একজন যমুনা।

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের