কার্তিকের সঙ্গে বিয়ে হতে হতেও হল না ঊষার, জানুন দেবসেনাপতির কথা

কার্তিক চিরকুমার না বিবাহিত, তা আলোচনা সাপেক্ষ এবং তর্কের বিষয়। বাগধারাতেই রয়েছে, 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব সেনাপতি (KARTIK) চিরকুমার। বাঙালির কাছে কার্তিক (KARTIK) ঠাকুর অবিবাহিত। তবে সত্যিই তিনি বিয়ে করেননি? দক্ষিণ ভারতে বিশ্বাস, তিনি বিবাহিত। এখানে মনে রাখতে হবে, কার্তিক ঠাকুর বৈদিক নন, তিনি পৌরাণিক।

লোককথা অনুযায়ী, দেব সেনাপতি একবার অসুরদের পরাজিত করে ফিরছিলেন। তখন তাঁর সঙ্গে দেখা হয়েছিল এক দেবকন্যার। নাম তাঁর ঊষা। কার্তিক বিবাহ প্রস্তাব দিলে তিনি রাজি হয়েছিলেন। দুজনের দেখা হয়েছিল ধানক্ষেতে। সেখানেই তরুণীকে দাঁড় করিয়ে দেব সেনাপতি ছুটে গিয়েছিলেন মা দুর্গার (DURGA) কাছে।

মায়ের অনুমতি নিয়ে তরুণীও কাছে ফিরে যাওয়ার সময়ে কার্তিকের হঠাৎ মনে পড়ে মাকে প্রণাম করাই হয়নি।  ফের মাঝ রাস্তা থেকে তিনি রওনা দেন বাড়িতে। তবে ঘরে কোথাও দেখতে পাননি দেবী দুর্গাকে। সব জায়গা খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখেন, দেবী দুর্গা গোগ্রাসে মহিষ ভক্ষণ করছেন। এত তাড়াহুড়ো করে খাচ্ছেন কেন প্রশ্ন করায় দেবী তাঁর পুত্রকে জানান, পুত্রবধূ এসে যদি মাকে খেতে না দেন এই আশঙ্কা থেকেই। তা শুনে কষ্ট পেয়েছিলেন কার্তিক। ঠিক করেছিলেন আর বিয়েই করবেন না।

এদিকে দীর্ঘক্ষণ ধানক্ষেতে অপেক্ষা করে ঊষা সমস্ত কথা জানতে পারেন। লজ্জায় তিনি লুকিয়ে পড়েন ধানক্ষেতে। সেই থেকেই চিরকুমার কার্তিক। অবশ্য এই কথা বাংলার লোককথা। দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয়, কার্তিক ঠাকুর বিয়ে করেছিলেন ২টি।

আরও পড়ুন: দেব সৈন্য পরিচালনা করেছিলেন বলেই কার্তিক ‘দেবসেনাপতি’? কারণ আছে আরও… 

ফিরে আসা যাক বাংলার লোককথায়। কার্তিক মাসে ধানের শিষকে বলা হয় ঊষা। দেব সেনাপতির পুজোতেও ব্যবহার করা হয় নতুন ওঠা ধানের শিষ।

কার্তিক চিরকুমার না বিবাহিত, তা আলোচনা সাপেক্ষ এবং তর্কের বিষয়। বাগধারাতেই রয়েছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা