দিল্লির বিরুদ্ধে ম্যাচে নয়া রেকর্ড গড়ার সুযোগ রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে অনেক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। এবার সেই কোহলির রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত। সেখানেই এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তাঁর কাছে।

এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। এর আগে গত ২৮ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৩০ রান করেন কোহলি, যেখানে ২৮টি ছয় মেরেছেন তিনি। তবে এবার কোহলির সেই রেকর্ড ভাঙার সুযোগ এসেছে রোহিতের কাছে। এখন পর্যন্ত ৩৪টি ম্যাচে রোহিত শর্মা দিল্লির বিরুদ্ধে করেছেন ১০২৬ রান। এদিন যদি রোহিত আরও পাঁচ রান করেন, তাহলেই কোহলির সেই রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিরই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক হাজারের ওপর রান রয়েছে। পাশাপাশি রোহিত শর্মার কাছে আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে। দিল্লির বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪৯টি ছয় মেরেছেন রোহিত শর্মা। আরও একটি ছয় মারলেই রোহিত শর্মাই প্রথম খেলোয়াড় যিনি প্রথমটি ৫০টি ছয় মারবেন। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে ২৭ বলে ৪৯ রান করেছিলেন রোহিত। সেখানে ৪টি চার ও ৩টি ছয় মেরেছিলেন তিনি। এদিনের ম্যাচেও রোহিতের একটি দুরন্ত পারফরমেন্স করার সুযোগ রয়েছে। রোহিত কি নয়া রেকর্ড গড়তে পারবেন, এখন সেটাই দেখার।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের