বিজেপি নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, ভোটের মুখে হাসনাবাদে ছড়াল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট আবহে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগণার হাসনাবাদ। শনিবার সকালে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে  বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে । এই   বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন।  আর তাতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন,’ বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমার বিস্ফোরণে আহত বাড়ির বাসিন্দারা।’  অন্যদিকে কি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। শনিবার বেলা ১১টা নাগাদ বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়।  স্থানীয়রা জানিয়েছেন, এই বিস্ফোরণটি হয়েছে বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে। আচমকাই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বরা দাবি করেছেন, রান্নার গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বর্তমানে সন্দেশখালিতে মজুত বিপুল অস্ত্র ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে  রাজনৈতিক তরজা। তৃণমূলকে একের একের আক্রমণ করছে বিরোধী শিবির । সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটল  বিজেপি নেতার বাড়িতে। প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপি নেতার বাড়ির মধ্যে লুকিয়ে রাখা ছিল বিস্ফোরক? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল