জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন? তাহলে চেনা জিলিপির স্বাদে একটু নতুনত্ব আনতেই পারেন। দোকান থেকে মিষ্টি কিনে আনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির জিলিপি। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম আর চিনির রসে টইটম্বুর এই মিষ্টি একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেরই মন জয় করবে। পুজোর অতিথি আপ্যায়ন হোক বা বাড়িতে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলে কম ঝামেলায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন।

উপকরণ

পনির – ২০০ গ্রাম

ময়দা – ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ

বেকিং সোডা – সামান্য

দই – ১ টেবিল চামচ

ঘি বা সাদা তেল

চিনি

এলাচ – ২টি

লেবু

প্রণালী

প্রথমে পনির ভাল করে মেখে নিন। পনির যেন একেবারে মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এর সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, দই এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে উপকরণগুলি মেখে একটি নরম মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি খুব পাতলা বা খুব শক্ত যেন না হয়। এবার সেটিকে কিছুক্ষণ রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটিয়ে চিনির রস তৈরি করুন। রসে এলাচ দিয়ে সুগন্ধ আনতে পারেন। একেবারে ঘন করে ফেলবেন না। শেষে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নামিয়ে রাখুন। এবার তৈরি করা পনিরের মিশ্রণটি একটি পাইপিং ব্যাগ বা পরিষ্কার কাপড়ের কোণায় ভরে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে গোল করে জিলিপির আকারে মিশ্রণটি ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। দু’পিঠ ভালভাবে সোনালি ও মুচমুচে হয়ে গেলে তেল থেকে তুলে সরাসরি গরম চিনির রসে দিয়ে দিন। কয়েক মিনিট রসে ডুবিয়ে রাখার পর তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ঘরোয়া পনির জিলিপি। চাইলে উপর থেকে সামান্য কুচনো পেস্তা বা কাজু ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট