প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাত, চারদিক নিস্তব্ধ। ঘরের জানালা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন ওড়িশার বৌধ জেলার বৃদ্ধ কৃষ্ণচন্দ্র সাহু। কিন্তু সেই সাধারণ রাতই মুহূর্তে পরিণত হল মৃত্যুভয়ের এক বিভীষিকাময় পরীক্ষায়। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই আচমকা তিনি টের পান, একটি বিষধর সাপ নিঃশব্দে তার শরীরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় দ্রুত নড়াচড়া করার ক্ষমতা তার ছিল না, আর সেই অসহায়তাই যেন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। 

বৌধ জেলার হারাভাঙা ব্লকের আদেনিগড় গ্রামের বাসিন্দা কৃষ্ণচন্দ্র সাহু বহুদিন ধরেই স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের দাবি, সেদিন রাতে ঘরের একটি জানালা খোলা ছিল। সেই সুযোগেই বিষধর সাপটি ঘরে ঢুকে পড়ে। প্রথমে সেটি তার শরীরের উপর দিয়ে চলাফেরা করলেও, সামান্য নড়াচড়া করতেই সাপটি তার এক হাত জড়িয়ে ধরে। শরীরের অন্য অংশটি পাশের একটি চেয়ারে পেঁচিয়ে যায়। মৃত্যুভয়ে স্তব্ধ হয়ে যান বৃদ্ধ। বুঝতে পারেন, সামান্য ভুল পদক্ষেপও ডেকে আনতে পারে বিপদ। তাই চার ঘণ্টারও বেশি সময় সম্পূর্ণ স্থির হয়ে পড়ে থাকেন তিনি। না চিৎকার, না কোনও হঠকারিতা, শুধু ধৈর্য আর বাঁচার প্রবল ইচ্ছা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ছুটে এলেও তড়িঘড়ি কিছু করার সাহস দেখাননি। বিষধর সাপকে উত্তেজিত করলে পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বুঝেই তারা ধৈর্যের পরিচয় দেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে সরিয়ে কৃষ্ণচন্দ্রবাবুকে মুক্ত করা হয়।

আরও পড়ুনঃ যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

তবে এত দীর্ঘ সময় সাপের সংস্পর্শে থেকেও তিনি বিন্দুমাত্র আহত হননি। এই ঘটনায় গোটা গ্রাম স্তম্ভিত। অনেকেই একে অলৌকিক ঘটনা বলছেন। কৃষ্ণচন্দ্র সাহুর অসীম ধৈর্য আর পরিবারের বিচক্ষণতাই শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল তাকে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে