সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্বকে লালচে দাগ, অসহ্য চুলকানি কিংবা সাদা আঁশের মত আস্তরণ! অনেকেই প্রথমে এই উপসর্গগুলিকে সাধারণ শুষ্ক ত্বক, একজিমা বা খুশকি ভেবে এড়িয়ে যান। কিন্তু বারবার একই সমস্যা ফিরে এলে সতর্ক হওয়া জরুরি। কারণ, এর নেপথ্যে থাকতে পারে সোরিয়াসিস (Psoriasis)। এটি এমন একটি দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা, যা শুধু ত্বকেই নয়, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত। তবে চিকিৎসকের পরামর্শ এবং কিছু দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনলে এই রোগের উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সোরিয়াসিস কীভাবে চিনবেন?

সোরিয়াসিস মূলত একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন প্রদাহজনিত রোগ। এই সমস্যায় ত্বকের কোষ স্বাভাবিকের তুলনায় দ্রুত তৈরি হয়। ফলে ত্বকের উপর লালচে, মোটা দাগ এবং সাদা আঁশের মতো স্তর দেখা যায়। সাধারণত কনুই, হাঁটু, মাথার ত্বক, হাতের তালু, পায়ের পাতা এবং নখে এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সোরিয়াসিসের সঙ্গে একজিমার কিছু উপসর্গের মিল থাকলেও দু’টি রোগ এক নয়। তাই নিজে থেকে রোগ নির্ণয় না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। মাথার ত্বকে অতিরিক্ত খুশকি, চুলকানি এবং লালচে ভাব দীর্ঘদিন থাকলেও চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

কোন অভ্যাসে বাড়তে পারে সমস্যা?

চিকিৎসকদের মতে, মানসিক চাপ, ধূমপান এবং অ্যালকোহল সেবন সোরিয়াসিসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়া সংক্রমণ, ত্বকে আঘাত, শীতের আবহাওয়া এবং কিছু ওষুধের প্রভাবেও ফ্লেয়ার-আপ হতে পারে।

বাড়িতে কীভাবে ত্বকের যত্ন নেবেন?

১. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সুগন্ধিবিহীন ঘন ক্রিম বা অয়েন্টমেন্ট ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

২. খুব গরম জলে স্নান এবং ত্বকে জোরে ঘষাঘষি করা এড়িয়ে চলুন।

৩. মৃদু, পিএইচ-ব্যালান্সড ক্লিনজার ব্যবহার করুন।

৪. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ঘরোয়া উপাদান বা স্টেরয়েড ক্রিম লাগাবেন না।

৫. ত্বকে সমস্যা থাকলে কেমিক্যাল পিল, ব্লিচিং এবং অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

ত্বকের দাগ বারবার ফিরে এলে, নখের রঙ বা গঠন বদলালে কিংবা গাঁটে ব্যথা, ফোলাভাব ও সকালে শক্ত হয়ে থাকার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সোরিয়াসিসের স্থায়ী নিরাময় না থাকলেও ওষুধ, ফটোথেরাপি এবং প্রয়োজনীয় চিকিৎসায় উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে মনে রাখবেন, এটি ছোঁয়াচে রোগ নয়।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার