মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

জানা যায়, মা তারার পশ্চিম দিকটি তারাপীঠের অদূরে ঝাড়খণ্ড লাগোয়া নানকার মৌজার মলুটি গ্রামের মা মৌলিক্ষার মন্দির অভিমুখী।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মী পুজোর পূণ্যলগ্নে বীরভূমের তারাপীঠে জমকালো আয়োজন। তান্ত্রিক দেবী তারা মায়ের মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের এই পবিত্র ভূমি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পীঠস্থান। সারা বছরেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় লেগেই রয়েছে। প্রতি বছর শুক্লা চতুর্দশীর দিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় মা তারার আবির্ভাব তিথি। আজ সেই দিন, রবিবার (১৫ অক্টোবর, ৭ কার্তিক) লক্ষ্মীপুজোর দিনেই মায়ের আবির্ভাব তিথি পড়েছে। সুতরাং ভক্তদের মনে ডবল আনন্দ। সকাল থেকেই মন্দিরে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। তাঁরা মায়ের পুজোর পাশাপাশি চলছে কুমারী পুজোও। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্দির সূত্রের খবর, আজ ভোরে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে শিব মন্দির থেকে বাইরে বের করা হয়েছে। এরপর প্রবেশপথ সংলগ্ন ‘বিরাম মঞ্চে’ মা তারাকে পশ্চিম দিক মুখ করে বসিয়ে পুজো শুরু করা হয়েছে। জানা যায়, মা তারার পশ্চিম দিকটি তারাপীঠের অদূরে ঝাড়খণ্ড লাগোয়া নানকার মৌজার মলুটি গ্রামের মা মৌলিক্ষার মন্দির অভিমুখী। মা মৌলিক্ষা হলেন, মা তারার ছোট বোন। লোককথা অনুযায়ী, বছরের এই বিশেষ দিনে দুই বোন একে অপরের মুখ দেখেন। রয়েছে একটি প্রচলিত প্রবাদও। বলা হয়, এই দিনে মা তাঁরা ‘নাটোরের খান, আর নানকারের দিকে চান’। আর ছোট বোন মা মৌলিক্ষা মন্দিরের দিকে তাকিয়ে থাকেন।

প্রচলিত নিয়ম অনুসারে, এই দিনে মা তারাকে কোনও অন্নভোগ দেওয়া হয় না। এমনকি রীতি অনুযায়ী ছোট বোন মা মৌলিক্ষাকেও অন্নভোগ দেওয়া হয় না। এদিন ভোরে মঙ্গল আরতির পরে মা তারাকে লুচি, মিষ্টি ও ফল দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়েছিল। এদিন মা কেবল মিষ্টি আর ফল গ্রহণ করবেম দিনভর উপবাসের পর রাতে মাকে আসল ভোগ দেওয়া হবে। যে ভোগে মাকে খিচুড়ি, পোলাও, পাঁচ রকমের ভাজা, মাছ ও মাংস নিবেদন করা হবে। সন্ধ্যায় মায়ের বিশেষ সন্ধ্যা আরতির পরে মাকে সদ্য পুনর্নির্মিত গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁকে দেবী লক্ষ্মীরূপে পুজোর মাধ্যমে এই পবিত্র তিথির সমাপ্তি ঘটবে। ভক্তরাও মায়ের বিশেষ ভোগ খাওয়ার সুযোগ পাবেন।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক