সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের জলখাবারে রোজ রোজ পরোটা, স্যান্ডউইচ কিংবা পোহা খেতে ভাল না লাগার কথা। একঘেয়ে   স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা। মুলো দিয়ে সাধারণত তরকারি, পরোটা কিংবা স্যালাড তৈরি করা হয়। কিন্তু বেসন আর কয়েকটি পরিচিত মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই পদ। অল্প সময়ে তৈরি করা যায় বলে সকালের ব্যস্ত সময়ে জলখাবার কিংবা বিকেলের হালকা খিদে মেটাতে মুলোর চিলা হতে পারে দারুণ বিকল্প। বাইরে থেকে মুচমুচে আর ভিতরে নরম এই পদ টক দই কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। জেনে নিন মুলোর চিল্লা তৈরির সহজ রেসিপি। 

উপকরণ

বড় মুলো-১টি

বেসন -১ কাপ

মুলোর পাতা কুচি-২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি-১টি

আদা কুচি-১ চা চামচ

ধনেপাতা কুচি-২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো-আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো-আধ চা চামচ

জোয়ান-আধ চা চামচ

নুন-স্বাদমতো

জল-পরিমাণ মতো 

তেল-ভাজার জন্য 

পদ্ধতি

প্রথমে মুলো ভাল  করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। এরপর হাত দিয়ে চেপে মুলোর অতিরিক্ত জল বের করে দিন। এতে চিলার ব্যাটার খুব বেশি পাতলা হবে না এবং চিলা মুচমুচে করে তৈরি করা সহজ হবে। এবার একটি বড় পাত্রে বেসন নিয়ে তার মধ্যে কুরিয়ে রাখা মুলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও আদা কুচি মিশিয়ে নিন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জোয়ান ও স্বাদমতো নুন দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়। তারপর একটি তাওয়া গরম করে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। তাওয়া গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে চিল্লা এক পিঠ ভালো করে সেঁকে নিন। নিচের দিক সোনালি হয়ে এলে সাবধানে উল্টে দিন। অন্য পিঠেও সামান্য তেল দিয়ে ভাল করে সেঁকে নিন। দু’পিঠ সোনালি ও মুচমুচে হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে নিন। একইভাবে বাকি ব্যাটার দিয়েও চিলা তৈরি করে ফেলুন। গরম গরম মুলোর চিল্লা ধনেপাতার চাটনি, টক দই কিংবা পছন্দের সসের সঙ্গে পরিবেশন করতে পারেন।  

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার