লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। বাড়ছে সহিংসতার ঘটনা। ফ্রান্সের  স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চার লাখ ১০ হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, প্রকৃত সংখ্যা এর দ্বিগুন। এই পরিস্থিতি সামাল দিতেই  ফ্রান্স সরকার  দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে।     

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বাড়তে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। যা দিনের দিনে সরকারের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই আবহেই স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেছেন, দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা অভিযানে রয়েছে পুলিশ ইউনিট, হেলিকপ্টার, সাঁজোয়া যান এবং জলকামান। নুনেস আরও বলেন, সাধারণত সন্ত্রাসবাদ দমন ও  আটক হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য ব্যবহৃত এলিট ইউনিটগুলোও  সুরক্ষাব্যবস্থায় অংশ নেবে।  

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

উল্লেখ্য, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ শনিবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন শহরে মূল বিক্ষোভ মিছিলগুলি শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁর অভিযোগ, উগ্র বামপন্থী গোষ্ঠীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছুড়ে সংঘর্ষ বাধানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে, লিওঁ, লিল, তুলুজ ও নান্তেসসহ বেশ কয়েকটি শহরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। কোথাও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, কোথাও অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রশাসন। ইতিমধ্যেই ১ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক