রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একাদশী তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একাদশী তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয়। যার প্রত্যেকটির নিজ নিজ ধর্মীয় তাৎপর্য রয়েছে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পালিত হবে রাম একাদশী। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনার জন্য উৎসর্গীকৃত রাম একাদশী।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই একাদশীর আচার-অনুষ্ঠান নিষ্ঠাভরে পালন করলে শুভ ফল লাভ করা যায়। বিশ্বাস করা হয় যে, রাম একাদশীর উপবাস পালন, বাজপেয়ী যজ্ঞ সম্পাদনের সমতুল্য। তাহলে জেনে নিন, নভেম্বরে কবে পালিত হবে রাম একাদশী, আরাধনার শুভ সময় কোনটি এবং কখন উপবাস ভঙ্গ করা উচিত? হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামী ৪ নভেম্বর সকাল ১১টা০৩ মিনিটে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে। শেষ হবে ৫ নভেম্বর সকাল ১০টা৩৫ মিনিটে।

অতএব উদয় তিথি অনুসারে, রাম একাদশীর আসল উপবাস পালনের সময় ৫ নভেম্বর, বৃহস্পতিবার। তবে পুজো দেওয়ার জন্যে অভিজিৎ মুহূর্ত শুভ সময়।  এই দিনে অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা৪৩ মিনিট থেকে দুপুর ১২টা২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তবে একাদশীর উপবাস পালনের পাশাপাশি সঠিক সময়ে উপবাস ভঙ্গ করাও জরুরি। হিন্দি পঞ্জিকা অনুসারে, উপবাস ভঙ্গের সময় ৬ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা৩৭ মিনিট থেকে সকাল ৮টা৪৮ মিনিট পর্যন্ত।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার