পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোয় কলকাতায় থেকে মণ্ডপে মণ্ডপে না ঘুরে, এ বার কি ছুটির ক’টা দিন শহরের বাইরে কাটানোর পরিকল্পনা করছেন? পুজোর কয়েক দিনের ছুটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একটু দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকতেই পারে। কিন্তু হাতে যদি থাকে মাত্র পাঁচ দিন, তা হলে বেশি দূরে না গিয়ে কলকাতা থেকে সহজেই যাওয়া যায় এমন কোনও জায়গা বেছে নিন। সমুদ্র, পাহাড়, জঙ্গল আপনার পছন্দ অনুযায়ী রইল এমনই ৬টি বেড়ানোর ঠিকানা।

ডুয়ার্স
জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, লাটাগুড়ি এক সফরেই মিলবে জঙ্গল ও পাহাড়ের স্বাদ। অক্টোবর থেকে মার্চ- ডুয়ার্স ভ্রমণের আদর্শ সময়। কলকাতা থেকে ট্রেনে নিউ মাল জংশন বা নিউ জলপাইগুড়ি হয়ে গাড়িতে পৌঁছনো যায়। ট্রেনে প্রায় ১০-১১ ঘণ্টা। মাথাপিছু আনুমানিক খরচ প্রায় ৬,০০০-১০,০০০ টাকা।

 লাভা
ভিড় এড়াতে চাইলে দার্জিলিঙের বদলে বেছে নিন লাভা, লোলেগাঁও বা রিশপ। পাইনবন, মেঘে ঢাকা পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এই সফরের আকর্ষণ। কলকাতা থেকে ট্রেনে এনজেপি, সেখান থেকে গাড়ি। পাঁচ দিনে অনায়াসে ঘোরা যায়। মাথাপিছু খরচ প্রায় ৭,০০০-১২,০০০টাকা।

দার্জিলিং
কাঞ্চনজঙ্ঘা, চা-বাগান, টয় ট্রেন আর পাহাড়ি খাবার, পুজোর সময়ে দার্জিলিংয়ের আবহটাই আলাদা। কলকাতা থেকে এনজেপি ট্রেনে, সেখান থেকে গাড়িতে। ট্রেনে প্রায় ৭-১০ ঘণ্টা লাগে। খরচ প্রায় ৮,০০০-১৩,০০০টাকা।

পুরী-চিলিকা
পুরীর সমুদ্রের পাশাপাশি ঘুরে আসুন সাতপাড়া, চিলিকা। অক্টোবর থেকে মার্চ চিলিকা ভ্রমণের ভাল সময়। কলকাতা থেকে ট্রেনে পুরী পৌঁছতে প্রায় ৭ ঘণ্টা লাগে। মাথাপিছু ৬,০০০-১০,০০০ টাকা বাজেট রাখতে পারেন।

সুন্দরবন
একেবারে অন্যরকম অভিজ্ঞতা চাইলে গন্তব্য হতে পারে সুন্দরবন। নৌকায় ম্যানগ্রোভ অরণ্য, সজনেখালি, দোবাঁকি, সুন্দরবনের গ্রাম সব মিলিয়ে পুজোর ছুটি কাটানোর জন্য চমৎকার আদর্শ। অক্টোবর থেকে মার্চ আরামদায়ক সময়। কলকাতা থেকে ক্যানিং হয়ে গোদখালি, সেখান থেকে নৌকায়। ২ রাত ৩ দিনের প্যাকেজে সাধারণত ৫,০০০-১০,০০০-টাকার মধ্যে খরচ হতে পারে।

আরও পড়ুনঃ পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

 শিলং-চেরাপুঞ্জি
পাঁচ দিন হাতে থাকলে একটু দূরে গিয়ে শিলং ও চেরাপুঞ্জি ঘুরে আসাও সম্ভব। জলপ্রপাত, পাহাড়ি রাস্তা, মেঘ আর সবুজে ভরা এই সফর মন ভরিয়ে দেবে। কলকাতা থেকে বিমানে শিলং পৌঁছতে প্রায় ২ ঘণ্টা লাগে। বিমানভাড়া ও থাকার খরচ মিলিয়ে মাথাপিছু ১২,০০০-২০,০০০ টাকা বাজেট রাখা ভাল।

পুজোর সময়ে পাহাড় বা জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে আগে থেকেই ট্রেন, হোটেল ও গাড়ি বুক করুন। উৎসবের মরসুমে ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তে পারে।

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ