বাংলা নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল নেতাজিকে, তিনিই হয়েছিলেন ‘ক্লাস টপার’

১৯০৯ সাল। তখন বয়স ১২। ছোট্ট সুভাষকে ভর্তি করা হয়েছিল র‍্যাভেনশ কলেজিয়েট স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুভাষ চন্দ্র বসু (NETAJI SUBHAS CHANDRA BOSE)  পড়তেন কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। স্কুল জুড়ে ইউরোপিয়ান কালচার। উল্লেখ্য, তখন ওড়িশা ছিল বাংলার অন্তর্ভুক্ত। তবে ওই স্কুল সেভাবে মন কাড়েনি সুভাষের। ১৯০২ সালে ভর্তি হওয়া সেই স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ে পরে তিনি ভর্তি হয়েছিলেন বাংলা মাধ্যমের স্কুলে।

১৯০৯ সাল। তখন বয়স ১২। ছোট্ট সুভাষকে ভর্তি করা হয়েছিল র‍্যাভেনশ কলেজিয়েট স্কুলে। আগের স্কুলে পড়ানো হতো লাতিন, ব্রিটিশ বিষয়ক পাঠ, বাইবেল। এমনকী ইতিহাস, ভূগোলেও ব্রিটিশ। ভারতীয় ভাষা শেখার সুযোগ ছিল না। তবে নতুন স্কুলে পাঠ্য বিষয় ছিল বাংলা, সংস্কৃত, বেদ, উপনিষদ। তিনি স্কুলে যেতেন ভারতীয় পোশাক পরেই। আগের স্কুলে যেহেতু বাংলা জানার সুযোগ ছিল না, তাই খুব বেশি বাংলায় পারদর্শী ছিলেন না সুভাষ। তা নিয়ে তাঁকে শুনতে হত ব্যঙ্গ। এমনকী সহপাঠীরাও তাঁকে কটাক্ষ করত।

সেই উপহাস সকলের অজান্তেই জেদ চাপিয়ে দিয়েছিল ছোট্ট সুভাষের ওপরে। বাংলা শেখায় জোর দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় মনোযোগ দিয়েছিলেন সংস্কৃত পাঠেও। এরপরে সকল সহপাঠীকে ছাপিয়ে গিয়ে বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে ‘ক্লাস টপার’ হয়েছিলেন সুভাষ। এই স্কুলে তাঁর প্রিয় শিক্ষক ছিলেন বেণীমাধব দাস।  

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার